ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংসদে বিল পাস বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, চিরকুটে পাওয়া গেল শিক্ষকের নাম গত ৩ বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়েছে: বিজিএমইএ পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনার আড়ালে ঢাকাকে কী বার্তা দিল দিল্লি বিএনপির সাংবাদিক হইয়েন না, সাংবাদিক হোন একটু : অর্থমন্ত্রী ইরান যুদ্ধে ব্যবহার করা যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে আগুন কামরাঙ্গীচরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড মুক্তিযুদ্ধকে কৌশলে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী মশক নিধনে বর্তমান ওষুধ কার্যকরী হলেও বিকল্প ভাবছি: আবদুস সালাম

শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

আকাশ স্পোর্টস ডেস্ক:

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকা ক্রিকেট দল। আবু ধাবিতে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

এশিয়া কাপের উদ্বোধনী খেলায় বাংলাদেশ দলের বিপক্ষে হেরে খাদের কিনারায় উপনীত শ্রীলংকা ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে হেরে গেলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে হাথুরুসিংহের শীষ্যরা। তাই আজকের ম্যাচটি অ্যাঞ্জেলো ম্যাথিউসদের জন্য বাঁচা-মরার লড়াই।

অন্যদিকে আজ আফগানিস্তান কি পারবে অঘটন ঘটাতে? শ্রীলংকাকে হারাতে? প্রশ্নটা তর্কযোগ্য। তবে রশিদ খানের মতো লেগ-স্পিনার যাদের সম্পদ, সেই আফগানদের স্পিন-ঐশ্বর্য আরও ঋদ্ধ হয়েছে মুজিব-উর-রাহমান ও মোহাম্মদ নবীর মতো খেলোয়াড়ে।

জীবন-মরণ ম্যাচে না জিতে উপায় নেই শ্রীলংকার। এমন ম্যাচে অফ-স্পিনার আকিলা দনানজয়াকে পাওয়াটা চন্ডিকা হাথুরুসিংয়ের জন্য স্বস্তির বিষয়। তার প্রথম সন্তানের আগমনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি তিনি। এ বছর সব ফরম্যাটে আকিলাই শ্রীলংকার খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে ধারাবাহিক। লাসিথ মালিঙ্গার প্রত্যাবর্তনে লংকানদের শক্তি বেড়েছে। আফগানিস্তানের তুলনায় তাই অ্যাঞ্জেলো ম্যাথিউসরা শক্তিতে এগিয়ে। তাই বলে আফগানদের হালকাভাবে নেয়ার কোনো প্রশ্নই ওঠে না।

এবারের এশিয়া কাপের তৃতীয় ম্যাচের ভেন্যু আবুধাবি। দুবাইয়ের মতো সেখানেও প্রচণ্ড গরম। তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপর। রাতে শিশির পড়ে। পরে ফিল্ডিং করা দলের বোলারদের গ্রিপ ঠিক রাখা কষ্টকর। শ্রীলংকার জন্য প্রেরণা হতে পারে এই ফরম্যাটে আফগানিস্তানের বিপক্ষে খেলা দুটি ম্যাচেই পাওয়া জয়। এরমধ্যে দ্বিতীয় জয়টি চার উইকেটে। ২০১৫ বিশ্বকাপে।

Tag :
আপলোডকারীর তথ্য

শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংসদে বিল পাস

শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

আপডেট সময় ০৫:৫১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮