ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা রাজনীতিতে আর প্রাসঙ্গিক থাকবেন না: দ্য উইককে ফখরুল মুন্সীগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রলির নিচে ঢুকে পড়ল বাইক, তিন বন্ধু নিহত বিএনপি ক্ষমতায় এলে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন আহমদ ‘তদন্তকারী কর্মকর্তাকে টাকা দিতে পারিনি, তাই আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে’ যারা চাঁদাবাজি ধান্দাবাজি-মামলাবাজি করে তাদেরকে ভোট দেবেন না: মান্না এবার বাবরের গণসংযোগে নেমেছেন তৃতীয় লিঙ্গরা মানুষ অনেক কষ্টে রক্ত ও ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করেছে : মির্জা আব্বাস বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের রেদওয়ান রাজাকারদের হাতে বাংলাদেশ তুলে দেওয়া যাবে না : আমান হাদি হত্যার বিচার চেয়ে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান

মহানগর পুলিশ পেলো রংপুর-গাজীপুর

অাকাশ জাতীয় ডেস্ক:

মেট্রোপলিটন এলাকার জনগণকে অধিকতর আইনি ও পুলিশি সেবা দিতে রংপুর ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রমের উদ্বোধন করা হয়। রোববার সকাল ১১টার দিকে এই দুই মহানগর পুলিশের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন শেখ হাসিনা।

বর্তমান সরকারের মেয়াদে ২০১০ সালের ২৫ জানুয়ারি মন্ত্রিপরিষদের সভায় রংপুরকে বিভাগ করার বিষয়টি অনুমোদিত হয়। একই বছর ৯ মার্চ এই বিভাগের বাস্তবায়ন হয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে।

রংপুর বিভাগ বাস্তবায়নের পর রংপুর মেট্রোপলিটন পুলিশ গঠনের সিদ্ধান্ত নেয় সরকার। ২০১৩ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কার্যক্রম শুরুর কথা ছিল। পরে ২০১৫ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আইনের খসড়া নীতিগতভাবে অনুমোদন দেন। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদে রংপুর মহানগর পুলিশ বিল-২০১৮ পাস হয়।

রংপুর সদর, সিটি করপোরেশন, কাউনিয়া ও পীরগাছা উপজেলার ২৪০ বর্গকিলোমিটার আয়তন নিয়ে একটি পুলিশ লাইন্সসহ ছয়টি থানা থাকবে রংপুর সিটি করপোরেশনের আওতায়।

এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আওতায় থাকবে আটটি থানা। জিএমপির নতুন থানা ও এর অধিভুক্ত এলাকা নির্ধারণ করা হয়েছে। এর আওতাধীন আটটি নতুন থানা হলো সদর (বর্তমান জয়দেবপুর থানা), বাসন, কোনাবাড়ি, কাশিমপুর, গাছা, পূবাইল, টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানা।

একইদিন উদ্বোধন করা হবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শেখ হাসিনা তিতাস সেতুর ওয়াই আকৃতির সেতু। এর ফলে বাঞ্ছারামপুর উপজেলা ও পার্শ্ববর্তী কুমিল্লা জেলার হোমনা ও মুরাদনগরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

শেখ হাসিনা রাজনীতিতে আর প্রাসঙ্গিক থাকবেন না: দ্য উইককে ফখরুল

মহানগর পুলিশ পেলো রংপুর-গাজীপুর

আপডেট সময় ০১:৪৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮