ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের নির্মাণাধীন পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার দাবি, বড় সংঘাতের শঙ্কা জুলাইয়ের ১৮ দিনে রেমিট্যান্স এলো ২২ হাজার কোটি টাকা ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র প্রতিবন্ধীদের উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ডিএসসিসি প্রশাসকের ২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা বিমানের জম্মু ও কাশ্মীরে বন্যা ও ভূমিধসে নিহত ১১ এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য সক্ষমতা বাড়াতে নতুন কর্মপরিকল্পনা যুদ্ধবিরতির সুযোগে ৬০০ কোটি ডলারের তেল বিক্রি ইরানের সদরঘাটে ট্রলারডুবি, নিখোঁজ দুজনকে জীবিত উদ্ধার

সংগীতে ইমরানের ১০ বছর

আকাশ বিনোদন ডেস্ক:

চলতি প্রজন্মের সর্বাধিক সফল সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে জনপ্রিয় গান উপহার দিয়ে গেছেন তিনি। এই সময়ে ইমরানের গাওয়া সিনেমা কিংবা অডিওর গানগুলো ইউটিউবে ছিল শীর্ষে। শুধু ইউটিউবে নয়, দেশের সর্বস্থানেও ইমরানের গাওয়া বিভিন্ন গান শোনা গেছে।

সব মিলিয়ে চলতি সময়ে সিনেমা ও অডিও গানের সবচাইতে নির্ভরযোগ্য কণ্ঠ ধরা হয় ইমরানকে। শুধু গেয়ে নয়, গাইয়েও সফল ইমরান। তার সুরে গান গেয়ে অনেক শিল্পীই পরিচিতি অর্জন করেছেন সংগীতাঙ্গনে। গেল ৫ই সেপ্টেম্বর ছিল এ সংগীতশিল্পীর জন্মদিন। সকাল থেকে শুরু করে ইমরান এদিন ভেসেছেন তার অগণিত ভক্ত-শ্রোতা-শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায়। তার মাত্র কদিন আগেই সংগীতে ১০ বছর পূর্ণ হয়েছে এ সংগীতশিল্পীর। সব মিলিয়ে ক্যারিয়ারের এ পর্যায়ে এসে কেমন অনুভব হচ্ছে?

ইমরান বলেন, শুরুটা হয়েছিল চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মধ্যে দিয়ে। প্রথম রানারআপ হই আমি। এটা আমাকে একটা পরিচয় এনে দেয়। তবে, পরবর্তীতে অনেক স্ট্রাগল করতে হয়েছে। কারণ ভালো গানের জন্য দৌড়াতে হয়েছে। তবে, এরপর যখন আমি নিজে সংগীত পরিচালনা শুরু করি তখন বিষয়টি অনেকটা সহজ হয়েছে আমার কাছে। ধীরে ধীরে নিজের গানগুলোর মাধ্যমে শ্রোতাদের ভালোবাসা পেয়েছি। সবার সহযোগিতা ছিল। সত্যি বলতে শ্রোতাদের ভালোবাসা এত বেশি পেয়েছি যে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। সামনে যেন আরো ভালো ভালো কাজ করতে পারি সেটাই আমার লক্ষ্য।

এদিকে, গেল ঈদে ইমরানের বেশ কিছু গান প্রকাশ হয়েছে। এরমধ্যে গানচিল থেকে প্রকাশিত তার গাওয়া ‘আমার এ মন’ গানটির ভিডিও প্রশংসিত হয়েছে শ্রোতামহলে। সামনে আরো নতুন কয়েকটি গান নিয়ে আসছেন ইমরান। এরমধ্যে সাউন্ডটেক, সংগীতা, সিডি চয়েজ, লেজারভিশন থেকে প্রকাশ হবে তার বেশ কিছু গান। ইমরান বলেন, আমি আশাবাদী যে গানগুলো তৈরি করছি সেগুলো শ্রোতাদের ভালো লাগবে। এই পর্যায়ে এসে মানের সঙ্গে আপস করতে চাই না। তাই ধীরে ধীরে কাজগুলো এগিয়ে নিচ্ছি। অডিওর পাশাপাশি সামনে নতুন সিনেমার গানও পাবেন শ্রোতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের নির্মাণাধীন পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার দাবি, বড় সংঘাতের শঙ্কা

সংগীতে ইমরানের ১০ বছর

আপডেট সময় ১১:৫২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮