ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বহিরাগতদের সঙ্গে সংঘর্ষে যশোর পলিটেকনিকের ছাত্রলীগ সভাপতিসহ আহত ১০

অাকাশ জাতীয় ডেস্ক: 

যশোর সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষে কলেজ ছাত্রলীগের সভাপতিসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের মধ্যে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ছাত্রলীগের ৫ জনসহ ৭ জনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

আহতরা হলেন কলেজ ছাত্রলীগের সভাপতি সাহেদ আলী পলাশ, শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মঞ্জুরুল ইসলাম মুক্ত, মাহাবুবুর রহমান জনি, মোস্তাফিজুর রহমান, সুমন হোসেন। বহিরাগতদের মধ্যে আবদুল্লাহ ও সাহেব আলী ভর্তি হয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

যশোরের উপশহর পুলিশ ফাঁড়ির এসআই ফারুক হোসেন বলেন, বহিরাগতদের হামলায় কলেজ ছাত্রলীগ সভাপতিসহ কয়েকজন আহত হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ হাসান বলেন, কলেজের নতুন শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তিনি ক্যাম্পাসে ঘুরছিলেন। এ সময় এক মেয়েকে কলেজ ড্রেসহীন অবস্থায় দেখে তাকে কলেজের নিয়মকানুন মেনে চলার জন্য বলা হয়। পরে ওই মেয়েটি ক্যাম্পাস গেটে থাকা বহিরাগতদের কাছে ভুল তথ্য দেয়। এ ঘটনায় বহিরাগত কালা আরিফ, সাইমন, বক্কর, জুয়েল, রাহুল টিপু মিলে তাকে মারধর করে।

তিনি বলেন, এ ঘটনা ক্যাম্পাসে জানাজানি হলে কলেজছাত্ররা এক হয়ে কলেজ সভাপতি সাহেদ আলী পলাশের নেতৃত্বে বহিরাগত কালা আরিফসহ অন্যদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বহিরাগতদের সঙ্গে সংঘর্ষে যশোর পলিটেকনিকের ছাত্রলীগ সভাপতিসহ আহত ১০

আপডেট সময় ০৯:০২:৩১ অপরাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮