ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ সময়ের দাবি: গণপূর্ত মন্ত্রী ব্যক্তিগত আক্রমণ দেউলিয়া রাজনীতির বহিঃপ্রকাশ: প্রিন্স নিজের মেয়েকে উত্ত্যক্তের অভিযোগ, গ্রাম্য সালিশে বাবাকে ৩৩ বেত্রাঘাত সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মামুনুল হকের ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী

চীনের কাছে ডিএসইর শেয়ার হস্তান্তর

অাকাশ জাতীয় ডেস্ক:

চীনা কনসোর্টিয়ামের কাছে সাড়ে ৯শ’ কোটি টাকায় ২৫ শতাংশ শেয়ারের মালিকানা হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়েছে।

মঙ্গলবার দুপুর আড়াইটার পর হোটেল সোনারগাঁওয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এ শেয়ার হস্তান্তর করা হয়।

এর আগে গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার বিক্রির টাকা পরিশোধ করে চীন।

গত ১৪ মে শেনঝেন-সাংহাই স্টক এক্সচেঞ্জের চীনা কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সই করে ডিএসই।

চুক্তি অনুযায়ী, কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীনা জোট ডিএসইর ২৫ শতাংশ বা ৪৫ কোটি ৯ লাখ ৪৪ হাজার ১২৫টি শেয়ার কিনবে।

চীনা কনসোর্টিয়াম ডিএসইর অংশীদার হওয়ায় দেশের পুঁজিবাজার আন্তর্জাতিকভাবে মর্যাদায় উন্নীত হবে।

এছাড়া স্টক এক্সচেঞ্জের উন্নয়নে চীনা কনসোর্টিয়াম ৩০৭ কোটি টাকার কারিগরি সহায়তা দেবে।

ডিএসইর শেয়ারের বিপরীতে চীনা জোটের দেয়া অর্থ ডিএসইর সদস্য ব্রোকারদের ভাগ করে দেয়া হবে। বর্তমানে ডিএসইর শেয়ারহোল্ডার রয়েছেন ২৩৭ ব্রোকার।

এ হিসাবে প্রত্যেক ব্রোকার পাবেন ৩ কোটি ৭৮ লাখ টাকা করে। তবে ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার ২১ টাকা দরে বিক্রি করায় মূলধনী মুনাফার ওপর কর দিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত

চীনের কাছে ডিএসইর শেয়ার হস্তান্তর

আপডেট সময় ০৫:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮