ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভাঙ্গায় আ’লীগের দু’গ্রুপে আবার সংঘর্ষ, আহত ১৫

অাকাশ জাতীয় ডেস্ক: 

ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে আওয়ামী লীগের দু’গ্রুপে আবারও সংঘর্ষ হয়েছে।

দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ ও মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপির সমর্থকদের মধ্যে রোববার ভোরে এ সংঘর্ষ হয়। আগের দিন শনিবারও এ দু’গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদেশে লোক পাঠানো নিয়ে শনিবার রাতে ঘোষণা দিয়ে রোববার ভোরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।

সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা হল- সবদার আলী হাওলাদার, রুবেল, মজিবার খালাসী, ফারুক, লুতু, মসলেম মিয়া ও নুর ইসলামসহ অনেকে।
থানা ও এলাকা সূত্রে জানা যায়, নিক্সন চৌধুরীর সমর্থক মজিবরের ছেলে জুয়েলকে এক বছর আগে জাফরউল্লাহ সমর্থক মসলেম মিয়ার ছেলে নুর ইসলাম সৌদি আরবে পাঠায়।

সৌদি থেকে জুয়েল এক বছর পর কাগজপত্র ত্রুটি থাকায় ধরা খেয়ে দেশে চলে আসে। এ নিয়ে মজিবরের সঙ্গে মসলেমের কয়েক দফা সালিশ বৈঠক হয়। শনিবার রাতে মসলেমের কাছে টাকা ফেরত চাইলে কথা কাটিকাটি হয়।

পরে উভয়গ্রুপ ঘোষণা দিয়ে রোববার ভোরে দেশীয় অস্ত্র, ডাল, সড়কি, ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংবাদ পেয়ে পুলিশ ও পার্শ্ববর্তী ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।

এক সপ্তাহের মধ্যে উভয়গ্রুপের মধ্যে একটি সালিশ বৈঠক হবে বলে জানা গেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান জানান, দুই দলের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভাঙ্গায় আ’লীগের দু’গ্রুপে আবার সংঘর্ষ, আহত ১৫

আপডেট সময় ০১:০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮