ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অভিষেকেই নেইমারের ২২২ মিলিয়নের ঝলক

অাকাশ স্পোর্টস ডেস্ক:

বার্সেলোনার সঙ্গে ট্রান্সফারের সব প্রক্রিয়া শেষে গতকাল রাতে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) অভিষেকটা হয়ে গেল নেইমারের। ফরাসি ক্লাবটিতে অভিষেকেই আলো ছড়ালেন ব্রাজিলিয়ান তারকা। গুইনগ্যাম্পের বিপক্ষে পিএসজির ৩-০ ব্যবধানে জয়ে গোল করে ২২২ মিলিয়নের ঝলক দেখালেন নেইমার।

রোববার রাতে গুইনগ্যাম্পের বিপক্ষে জয়ে নেইমার ছাড়াও একটি গোল পেয়েছেন এডিনসন কাভানি। অবশ্য পিএসজির প্রথম সাফল্যটি এসেছে প্রতিক্ষ খেলোয়াড়ের আত্মঘাতি গোলে।

শেষপর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়লেও প্রতিপক্ষের মাঠে ম্যাচের প্রথমার্ধে কোনো গোল পায়নি পিএসজি। ম্যাচের ৩৫ মিনিটে নেইমার সুযোগ পেলেও গুইনগ্যাম্পের গোলরক্ষকের দৃঢ়তায় সেটি হয়ে উঠেনি। তবে বিশ্রাম শেষে মাঠে নেমে নিজেদের ভুলেই পিছিয়ে পড়ে স্বাগতিক গুইনগ্যাম্প। ম্যাচের ৫২ মিনিটে ডি-বক্সের মধ্যে ব্যাকপাস দিয়েছিলেন ইকোকো। কিন্ত সেই বল ঝাপিয়ে পড়েও রক্ষা করতে পারেননি গোলরক্ষক।

ম্যাচের ৬২ মিনিটে নেইমারের পাস ধরে পিএসজির ব্যবধান দিগুন করেন দলটির উরুগুইয়ান তারকা এডিনসন কাভানি। ম্যাচের ৮২ মিনিটে কাভানির পাস থেকে হেডে ঠিকমতো মাথা ছোঁয়াতে পারেননি নেইমার। তবে কাভানির ফিরতি পাসে বল পেয়ে ডান পায়ের জোরালো শটে পিএসজিতে নিজের প্রথম গোলটি করলেন ২২২ মিলিয়ন ইউরোতে ট্রান্সফারের রেকর্ড গড়া তৈরি করা নেইমার। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়তে সক্ষম হয় লিগ ওয়ানের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অভিষেকেই নেইমারের ২২২ মিলিয়নের ঝলক

আপডেট সময় ০১:১৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭