ঢাকা ১০:৩০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ী হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হবে : চিফ প্রসিকিউটর বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে: হাসনাত আবদুল্লাহ এনসিপি নেতার বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগ কর্ণফুলী নদী থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবকের মাথায় ও পায়ে গুলি করে হত্যা অবদান নিয়ে বিতর্ক তুলে যারা অনৈক্য তৈরি করেছে ব্যর্থতার দায় তাদের: এবি পার্টি তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

মেক্সিকোয় আতশবাজির কারখানায় বিস্ফোরণে নিহত ২৪

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মেক্সিকোর একটি আতশবাজির কারখানায় সিরিজ বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জন। দেশটির আতশাবাজির রাজধানী হিসেবে খ্যাত তুলতেপেক শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর বিবিসির। তবে রয়টার্সের খবরে নিহতের সংখ্যা অর্ধশতাধিক বলে দাবি করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল দশটার (বাংলাদেশ সময় রাত নয়টা) আগে পরপর কয়েকটি বিস্ফোরণের ঘটনায় এসব মানুষ হতাহত হয়।

প্রথম বিস্ফোরণের পর পুলিশ ও দমকলকর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করলে সেখানে আবারো বিস্ফোরণ হয়। এ সময় উদ্ধারকর্মীদের কয়েকজন অগ্নিদগ্ধ হয়ে মারা যান বলে জানায় কর্তৃপক্ষ। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা এএফপিকে জানান, ‘আমি সকালের নাস্তা করছিলাম। তখনই ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দে দৌঁড়ে বাইরে যাই। তখন দেখি সাদা মেঘে আকাশ ঢেকে গিয়েছে। মনে হচ্ছিলো যে এখনই বৃষ্টি নামবে। বৃষ্টি ঠিকই নেমেছে তবে সেটা আগুনের বৃষ্টি।’

২০১৬ সালেও মেক্সিকোয় আরেকটি আতশবাজির গুদামে বিস্ফোরণে ৪০ জন মারা যান। তুলতেপেক শহরে প্রতিবছর আতশবাজির উৎসবের আয়োজন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান

মেক্সিকোয় আতশবাজির কারখানায় বিস্ফোরণে নিহত ২৪

আপডেট সময় ০৯:১০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুলাই ২০১৮