ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ষোড়শ সংশোধনী বাতিলের রায় ঐতিহাসিক দুর্ঘটনা : নৌমন্ত্রী

ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, ঘোড়শ সংশোধনী বাতিলের রায় হলো একটি ঐতিহাসিক দুর্ঘটনা, যার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে বিজয়ী অর্জন করে যে সংবিধান রচনা করা হয়েছে, তাকে প্রশ্ন বিদ্ধ করা হয়েছে। যারা এই প্রশ্নের সম্মুখীন করেছে, তা একটি অর্বাচীনের মতো কাজ। আজ সোমবার বেলা দেড়টার দিকে মাদারীপুরে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতি ষোড়শ সংশোধনী নিয়ে যে রায় দিয়েছেন, তাতে গোটা জাতিকে অপমান করা হয়েছে। যেখানে জাতির পিতাকে বঙ্গবন্ধু বলা হয়নি, একক নেতৃত্বে দেশ স্বাধীন হয়নি, এসব কথা বলা হয়েছে। এমনকি ১৬ কোটি মানুষের রায়ে যে জাতীয় সংসদ গঠন করা হয়েছে, তাকে অপরিপক্ব বলা হয়েছে। এতে ১৬ কোটি মানুষকেও অপমান করা হয়েছে।’

বিএনপির সম্পর্কে শাজাহান খান বলেন, ‘বিরোধীদলের কাজই হলো বিরোধিতা করা। তারা ভালো কাজেও বিরোধিতা করে, খারাপ কাজেও বিরোধিতা করে। বিএনপি এখন এমন পর্যায়ে পৌঁছিছে তারা এখন নিজেরাই অপমানিত হচ্ছে। তারা এখন একটি কুঁজো দলে পরিণত হয়েছে।’ মন্ত্রী এ সময় জেলা পরিষদের আয়োজনে দরিদ্র ও মেধাবীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন, কম্পিউটার ও সনদ বিতরণ করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক মিয়াজউদ্দিন খান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সরোয়ার হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী সৈয়দ ফারুক আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান। এ সময় ৩০ জন শিক্ষার্থীদের মাঝে সনদ ও কম্পিউটার বিতরণ করেন। পরে মন্ত্রী মাদারীপুরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ষোড়শ সংশোধনী বাতিলের রায় ঐতিহাসিক দুর্ঘটনা : নৌমন্ত্রী

আপডেট সময় ০৭:২৫:২২ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭