ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুমিল্লায় ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার মনোহরগঞ্জে নিখোঁজের একদিন পর ডোবা থেকে মর্তুজা মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নিহতের বাড়িসংলগ্ন ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মর্তুজা মিয়া (৬৫) উপজেলার বাইশগাঁও ইউনিয়নের কেয়ারী গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে মর্তুজা মিয়া নিখোঁজ হন। ওই দিন সন্ধ্যায় তার বড় ছেলে প্রবাসী হারুনুর রশিদের স্ত্রী পারভীন বেগম মনোহরগঞ্জ থানায় একটি ডায়েরি করেন।

পরে শনিবার সকালে কেয়ারী-হাসনাবাদ সড়কের পাশে ডোবায় ঘাস কাটতে গিয়ে মর্তুজা মিয়ার লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় এক যুবক। খবর পেয়ে তাৎক্ষণিক লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

নিহতের পুত্রবধূ পারভীন বেগম বলেন, গত কয়েক দিন ধরে আমি আমার বাবার বাড়িতে আছি। তিন দিন আগে শ্বশুরের কাছ থেকে শুনলাম, সম্পত্তি বণ্টন নিয়ে তার দ্বিতীয় স্ত্রী মারজানা বেগমের সঙ্গে ঝগড়া হয়েছে।

এ কারণে তিনি বাড়িতে খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর শাশুড়ি মারজানা আমাকে ফোন করে বলেন, সকাল থেকে তিনি (মর্তুজা মিয়া) নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পর না পাওয়ায় আমি সন্ধ্যায় থানায় ডায়েরি করি।

মনোহরগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন খাঁন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুমিল্লায় ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:৩৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩০ জুন ২০১৮