ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

প্রধানমন্ত্রীকে এসএমএস করে ৪ দিনেই স্কুল

অাকাশ জাতীয় ডেস্ক:

সৌদিপ্রবাসীর এসএমএসে ফেনী সদর থানার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ শ্রেণিকক্ষের একটি বহুতল ভবন নির্মাণের প্রয়োজনীয় বরাদ্দ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি তার ফেসবুক পেজে লিখেছেন।

তিনি জানান, ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব থেকে মোবাইলে একটি এসএমএস পান। এসএমএসটি পাঠান সৌদি আরবপ্রবাসী জনৈক আনোয়ার হোসেন খোকন। তিনি প্রধানমন্ত্রীকে স্কুলটির কোড নম্বর পাঠিয়ে লেখেন যে, এই স্কুলটি স্থানীয় মুক্তিযোদ্ধা আফজালুর রহমানের জায়গার ওপর প্রতিষ্ঠিত। কিন্তু প্রয়োজনীয় শ্রেণিকক্ষের অভাবে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারছে না। একটি স্কুল ভবন করে দেয়ার দাবি জানান তিনি।

তিনি আরও জানান, এসএমএসটি পাওয়ার পর ওইদিনই ভোর সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একান্ত সচিব (১) তোফাজ্জল হোসেন মিয়াকে নির্দেশ দেন এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য।

স্কুলটির কোড নম্বর মিলিয়ে একান্ত সচিব জানতে পারেন স্কুলটি হচ্ছে ফেনী সদর উপজেলার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রধানমন্ত্রীর নির্দেশনা পৌঁছে দেন।

শনিবার বিকালে পাঁচ শ্রেণিকক্ষ বিশিষ্ট একটি ভবনের চূড়ান্ত অনুমোদন পেল রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পর্যায়ক্রমে এটাকে বহুতল করা যাবে। শিগগিরই এই ভবনের কাজ শুরু হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

প্রধানমন্ত্রীকে এসএমএস করে ৪ দিনেই স্কুল

আপডেট সময় ০৬:৩১:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩০ জুন ২০১৮