জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিহাস গড়েছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে তাঁতী দল আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
বর্তমান সরকার দেশ শাসনের পরিবর্তে সেবার দায়িত্ব পালন করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার যদি সঠিক পথে দেশ পরিচালনা করতে ব্যর্থ হয়, তবে জনগণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে এর জবাব দেবে।
এ সময় মন্ত্রী বিরোধীদলকে ক্ষমতায় যাওয়ার জন্য দেশে বিশৃঙ্খলা সৃষ্টি না করে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
আকাশ নিউজ ডেস্ক 





















