ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

ফরিদপুর বিভাগ ও সিটির প্রস্তুতি শেষ পর্যায়ে: মোশাররফ

অাকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুরকে নতুন বিভাগ ও সিটি করপোরেশন হিসেবে উন্নীত করার প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। বলেছেন, প্রস্তুতি শেষ পর্যায়ে, এখন শুধু ঘোষণা বাকি। সেই ঘোষণা আগামী ডিসেম্বরের আগে-পরে হবে বলে জানান মন্ত্রী।

শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর শহরতলীর বদরপুরে নিজ বাড়ির আঙ্গিনায় এক অনুষ্ঠানে মন্ত্রী এই কথা জানান। ফরিদপুর সদর উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় অনুষ্ঠানে মন্ত্রীকে সংবর্ধনা জানানো হয়।

ফরিদপুরের বিভিন্ন উন্নয়ন প্রসঙ্গ তুলে ধরে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের সব বিভাগের সঙ্গে ফরিদপুরেও ওয়াসার কার্যক্রম শুরু হবে শিগগির। ইতিমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট বিভাগকে দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, দেশের পিছিয়ে পড়া চরাঞ্চলের মানুষের জীবনমানের পরির্বতন আনার জন্য বড়ধরনের উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। দ্রুতই এই কাজ শুরু হবে। চরের মানুষ আর অবহেলিত থাকবে না বলে জানান সদর আসনের এই সাংসদ।

সংবর্ধনা অনুষ্ঠানে রাজনৈতিক ইস্যু নিয়েও কথা বলেন প্রবীণ এই নেতা। মন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি এলে তাদের আমরা স্বাগত জানাবো, এতে দেশের জনগণের শক্ত অবস্থান থাকবে। আর যদি তারা (বিএনপি) নির্বাচনে না আসে তাহলে সরকারের কী করার আছে? সরকার তো তাদের ক্ষমতায় বসাতে পারে না।

বিএনপিকে ‘নালিশি দল’ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দেশের জনগণ একটি দলের জন্য অস্থির নেই। দেশে ৫৪টি রাজনৈতিক দল রয়েছে, এর মধ্যে এক বা দুটি দল নির্বাচনে অংশ না নিলে নির্বাচনে ব্যাঘাত সৃষ্টি হবে না।’

ফরিদপুর কোতয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা প্রমুখ।

অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় ফরিদপুর সদর উপজেলার সব ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

ফরিদপুর বিভাগ ও সিটির প্রস্তুতি শেষ পর্যায়ে: মোশাররফ

আপডেট সময় ০৯:৪২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুন ২০১৮