ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মোবাইলে প্রেম, বিয়ের জন্য ডেকে গণধর্ষণ

অাকাশ জাতীয় ডেস্ক:

মোবাইলে প্রেমের সর্ম্পক গড়ে তুলে বিয়ের প্রলোভন দিয়ে যশোর থেকে জয়পুরহাটে ডেকে এনে এক নারী (২৪) কে গণধর্ষণ করেছে ৬ জন যুবক। বুধবার রাতে ক্ষেতলাল উপজেলার বড়তারা এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষেতলাল থানার ওসি আকরাম হোসেন জানান, ক্ষেতলাল উপজেলার বড়তারা গ্রামের যুবক মুকুল হোসেন যশোরের এক নারীর সঙ্গে প্রায় নয় মাস ধরে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সর্ম্পক গড়ে তুলে।

পরে বুধবার ওই নারীকে তার গ্রামে ডেকে আনে। বুধবার রাতে ওই গ্রামের মাঠে গভীর নলকূপের ঘরে তাকে আটকে রেখে তার ওপর পালাক্রমে ধর্ষণ চালায় ওই গ্রামের ছয়জন যুবক।

সারাদিন অতিবাহিত হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় ওই নারী সেখান থেকে পালিয়ে ক্ষেতলাল থানায় আশ্রয় নেন। পরে গুরুতর অসুস্থাবস্থায় তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

ক্ষেতলাল উপজেলার বড়তারা গ্রামের মুকুল, ইদ্রিস, লালন চৌকিদার ও তারাকুল গ্রামের জহিরের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৩ জনকে আসামি করে বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। তবে গ্রেফতারের জোর চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মোবাইলে প্রেম, বিয়ের জন্য ডেকে গণধর্ষণ

আপডেট সময় ০৬:১৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুন ২০১৮