ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ইংল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম

আকাশ স্পোর্টস ডেস্ক:

দুদলের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়েছিল আগেই । ফলে ম্যাচটি হয়ে দাঁড়িয়েছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। সেই লড়াইয়ে জিতল বেলজিয়াম। ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে পা রাখল দারুণ ছন্দে থাকা দলটি।

হারলে ক্ষতি নেই, জিতলে সুবিধা পাবে জয়ী দল। দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে অপেক্ষাকৃত দুর্বল জাপানকে পাবে গ্রুপ চ্যাম্পিয়নরা। এমন সমীকরণের ম্যাচে রিজার্ভ বেঞ্চ ঝালিয়ে নেয় ইংল্যান্ড-বেলজিয়াম। দুদলই দ্বিতীয় সারির দল নামায়।

শুরুর দিকে খেলায়ও কোনো উত্তেজনা ছিল না, ছিল না ছন্দ। প্রথমার্ধে কেউ তেমন জোরালো আক্রমণ শাণাতে পারেনি। ফলাফলও যা হওয়ার কথা তাই হয়। ঘুমপাড়ানি এ অর্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার কিছুটা বাড়ায় বেলজিয়াম। এতেই সাফল্য আসে। ৫১ মিনিটে নিশানাভেদ করেন আদনান ইয়ানুজাই। এতে ১-০ গোলে এগিয়ে যায় বেলজিয়ানরা।

পিছিয়ে পড়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড। বরং পরে বেশ কবার তাদের ভিত কাঁপিয়ে দেয় বেলজিয়াম। তবে আর গোল না হওয়ায় ছোট হারে মাঠ ছাড়ার সৌভাগ্য হয় ইংলিশদের।

এ ম্যাচে সেরা তারকা এডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকু ও কেভিন ডি ব্রুইনাকে বসিয়ে রাখে বেলজিয়াম। তবে সবচেয়ে বেশি সংখ্যক বসিয়ে রাখে ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি কেনসহ ৯জনকে বিশ্রাম দেন কোচ গ্যারেথ সাউথগেট। ৫ গোল করে টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা কেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লার জগতপুরে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে তদন্ত

ইংল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম

আপডেট সময় ০১:৫০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জুন ২০১৮