ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যুবকের পেট থেকে ১১০০ ইয়াবা বের করল পুলিশ

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার বুড়িচং উপজেলায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে আটক যুবকের পেট থেকে বিশেষ কায়দায় ১১০০ পিস ইয়াবা বের করেছে পুলিশ।

সোমবার রাত ৩টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ির সামনে চেকপোস্ট বসিয়ে চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী নিকলি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে এক যুবককে আটক করে পুলিশ।

আটককৃত ওই যুবকের নাম হাইকুল ইসলাম। সে কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার কুর্ষা গ্রামের সুরুজ আলীর ছেলে।

বুড়িচং থানার ওসি মনোজ কুমার দে জানায়, মাদক ও চোরাচালানবিরোধী নিয়মিত চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করার সময় চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জগামী নিকলি পরিবহনের যাত্রীকে হাইকুলকে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায় চট্টগ্রাম থেকে তার পেটে ১১০০ পিস ইয়াবা পেটে বহন করে কিশোরগঞ্জ যাচ্ছিল।

পরে পুলিশ তাকে ফাঁড়িতে নিয়ে যায়। সেখানে বিশেষ কায়দায় হাইকুল ইসলামের পেট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১১০০ পিস ইয়াবা বের করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

যুবকের পেট থেকে ১১০০ ইয়াবা বের করল পুলিশ

আপডেট সময় ১০:৩৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮