ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাঁদপুরের মেঘনায় বালুভর্তি বাল্কহেডডুবি, গ্রিজারের লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

চাঁদপুরের মেঘনা মোহনায় দুটি বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে বালুবোঝাই বাল্কহেডডুবিতে নিখোঁজ গ্রিজারের লাশ উদ্ধার করা হয়েছে। ডুবুরিরা দুর্ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মঙ্গলবার সকালে ডুবে যাওয়া বাল্কহেডের ভেতর থেকে তার লাশ উদ্ধার করে।

চাঁদপুর নৌপুলিশের অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, সোমবার সকালে কুমিল্লার মেঘনাঘাট থেকে বালুবোঝাই করে এমডি দুলাল নামে বাল্কহেডটি খুলনার উদ্দেশে যাচ্ছিল। চাঁদপুরের মেঘনায় মোহনায় আসার পর দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী এমভি হাজী সালাম পোড়ামানিক-১ নামে আরেকটি বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এমভি দুলাল বাল্কহেডটি মেঘনা মোহনায় ডুবে যায়।

ওই বাল্কহেডের মাস্টারসহ অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও মেশিনরুমে থাকা গ্রিজার ফরিদপুর জেলার বোয়ালমারি থানার দুর্গাপুর গ্রামের ছলেমান শেখের ছেলে রিপন শেখ (২০) উঠতে পারেনি। সে ওই বাল্কহেডের সঙ্গে পানিতে তলিয়ে যায়।

সজোরে ধাক্কা দেয়া এমভি হাজী সালাম পোড়ামানিক-১ বাল্কহেডটি মোহনপুর পুলিশ ফাঁড়ির পুলিশ জব্দ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চাঁদপুরের মেঘনায় বালুভর্তি বাল্কহেডডুবি, গ্রিজারের লাশ উদ্ধার

আপডেট সময় ১০:০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮