ঢাকা ০২:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আবার যুদ্ধ হলে ‘শত্রুর বাকি সম্পদ চূর্ণবিচূর্ণ’ করে দেব: আইআরজিসি প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার: মাহদী আমিন দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১৩ বিলিয়ন মার্কিন ডলার দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা সৌদি আরব পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু যুক্তরাষ্ট্রের যুদ্ধ‌বির‌তির মেয়াদ বাড়ানোকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব লাশ চুরির ভয়ে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বাবা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

দেবীদ্বারে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার দেবীদ্বারে মো. সোহেল মিয়া (২৮) নামে এক মাদকাসক্ত যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার সকাল সাড়ে ৭টার দিকে পৌর এলাকার মরিচাকান্দা গ্রামে নিজ বাড়ির পাশে থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত সোহেল পৌর এলাকার মরিচাকান্দা গ্রামের বাদু মিয়াবাড়ির মৃত ইউনুছ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে পৌর এলাকার মরিচাকান্দা গ্রামে নিজ বাড়ির পাশে সোহেল মিয়ার গলাকাটা ও শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। সকাল সাড়ে ৭টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

পৌরসভার সহায়তা কমিটির স্থানীয় ওয়ার্ড সদস্য আব্দুল কাদের জানান, সোহেল মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত, ২০১৫ সালের ১০ জানুয়ারি নেশার টাকার জন্য তার বাবাকেও তিনি কুপিয়ে হত্যা করেছিলেন। সেই মামলায় কয়েক বছর জেল খাটার পর এখন জামিনে ছিলেন। তার আরেক ভাইও মাদকের মামলায় জেলে আছেন।

এ ব্যাপারে দেবীদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান জানান, মামলা প্রক্রিয়াধীন এবং দ্রুত ঘটনার উদ্ঘাটনসহ আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার

দেবীদ্বারে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট সময় ০১:২৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮