ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

অসুস্থ সৈয়দ আশরাফ, প্রিয়জনদেরও চিনতে পারছেন না

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গুরুতর অসুস্থ। তিনি একপ্রকার চলাফেরার শক্তি হারিয়েছেন। এমনকি কাউকে ঠিকমতো চিনতেও পারছেন না। ফলে দীর্ঘদিন ধরেই এই নেতা মন্ত্রণালয় এবং দলীয় কর্মকাণ্ডে অনুপস্থিত রয়েছেন।

আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান এবং গণভবনে তৃণমূল নেতাদের বৈঠকেও এ কারণে তিনি অংশ নিতে পারেননি। তার একসময়ের রাজনৈতিক নেতা, ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য নাজিম উদ্দিন সৈয়দ আশরাফের শারীরিক অবস্থার এই বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার তিনি তাকে দেখতে তার সরকারি বাসভবনে গিয়েছিলেন। দীর্ঘ সময় বসে থাকার পরও তাকে চিনতে পারছিলেন না। একসময়ে বৃহত্তর ময়মনসিংহ ছাত্রলীগের সভাপতি ছিলেন নাজিম উদ্দিন। ওই কমিটিরই সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম।

নাজিম উদ্দিন জানান, তিনি নিয়ম করে প্রতিদিনই তাকে দেখতে যান এবং সময় কাটান। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সৈয়দ আশরাফের ভাইসহ স্বজনদের সৈয়দ আশরাফের চিকিৎসার ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। যার ব্যয় প্রধানমন্ত্রী বহন করবেন বলে জানিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত তার উন্নত চিকিৎসার বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি।

গত বছরের ২৩ অক্টোবর লন্ডনের একটি হাসপাতালে স্ত্রী শিলা ইসলামের মৃত্যুতে অনেকটাই ভেঙে পড়েন সৈয়দ আশরাফুল ইসলাম। এর পরপরই শারীরিকভাবে নানা অসুস্থতা চেপে বসে। ফলে দলীয় কার্যক্রম ও মন্ত্রণালয়ে অনিয়মিত হয়ে পড়েন তিনি।

সম্প্রতি অসুস্থতায় এতটাই প্রকট হয়ে পড়েন যে, তিনি ঠিকমতো চলাফেরা করতে পারছেন না। ঘরের মধ্যে হাঁটাচলা করলেও সিড়ি ভেঙে বাসার নিচে নামতে পারছেন না। তার সেবাযত্নে একজন নার্স নিয়োগ দেয়া হয়েছে।

১৬ জুন ঈদের দিনে কিশোরগঞ্জের একজন সংসদ সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে দেখা করতে যান। কিন্তু তিনি তাকে চিনতে পারেননি। নিকটাত্মীয়দেরও তিনি চিনতে পারছেন না। ওই সংসদ সদস্য এ প্রতিবেদককে বলেন, তার অবস্থা অনেকটা কবি নজরুলের মতো হয়েছে। কেউ গেলে তিনি দীর্ঘ সময় চেয়ে থাকেন। চিনতে পারেন না। কথা বলেন না। সৈয়দ আশরাফের একমাত্র সন্তান কন্যা রিমি ইসলাম লন্ডনে অবস্থান করছেন। বাবার এই অসুস্থতার মাঝে তিনি আসতে পারেননি। রিমি ইসলাম লন্ডনের এইচএসবিসি ব্যাংকে কর্মরত। নাজিম উদ্দিন জানান, তার উন্নত চিকিৎসার সুযোগ থাকা সত্ত্বেও স্বজনদের উদ্যোগহীনতায় বিদেশে উন্নত চিকিৎসা আটকে আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

অসুস্থ সৈয়দ আশরাফ, প্রিয়জনদেরও চিনতে পারছেন না

আপডেট সময় ১০:২৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ জুন ২০১৮