ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

চিকিৎসার বিষয়ে এখনও সম্মতি দেননি খালেদা জিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার বিষয়ে কারা কর্তৃপক্ষের দেয়া প্রস্তাবে এখনও সম্মতি দেননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বুধবার দুপুরে তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজের একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসার বিষয়ে আপত্তি জানালে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা করার প্রস্তাব দেয় কারা কর্তৃপক্ষ। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, খালেদা জিয়া সম্মতি জানালেই কারা কর্তৃপক্ষের দেয়া অপশনগুলোতে চিকিৎসা দেয়া হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সর্বশেষ কী সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘দেখুন আমরা কী করতে যাচ্ছি। খালেদা জিয়াকে যারা চিকিৎসাসেবা দিয়ে থাকেন, যাদের চিকিৎসা তিনি নেন, সেই বিশেষজ্ঞ চারজনকে আমরা নিয়ে গিয়েছিলাম, সেটা আপনারা জানেন। আমাদের সিভিল সার্জন, কারাগারের ডাক্তার সবাই একসঙ্গে তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তাদের সেই প্রেসক্রিপশন অনুযায়ী তার পুনরায় পরীক্ষা-নিরীক্ষার জন্য আমরা তাদের জানিয়ে দিয়েছি। আমরা কোথায় নিয়ে যাব। এখন তারা যদি সম্মতি প্রকাশ করেন, তাহলেই আমরা সেই ব্যবস্থা করব।

তিনি বলেন, আমাদের আইজি প্রিজনস কিছুক্ষণ আগে জানিয়েছেন খালেদা জিয়া এখনও কোনও সম্মতি দেননি। আমরা আশা করি, যে কোনো সময়েই তিনি সম্মতি প্রকাশ করবেন। তখনই আমরা আমাদের যে অপশনগুলো ছিল, সেসব অপশনে নিয়ে যাব।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় আমাদের কয়েকটি টিম কাজ করছে। আমরা নিশ্চয়ই তাদের ধরে ফেলব। আজ পর্যন্ত গত কয়েক বছরে যত হত্যাকাণ্ড হয়েছে, সবগুলোই আমরা উদঘাটন করেছি। জড়িতদের শনাক্ত করেছি এবং বেশির ভাগই আমরা ধরে ফেলেছি।’

ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কোনও হুমকি আছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কোনোক্রমেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেব না। ২৮ রোজা চলে এসেছে। আজ পর্যন্ত কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি। আশা করি কিছু হবে না। এ পর্যন্ত কোনো সুনির্দিষ্ট হুমকি নেই। সবাই সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারবে। সারা দেশের মানুষ যে প্রত্যাশা করেন, সবাইকে নিয়ে, তাদের আত্মীয়স্বজনদের নিয়ে তারা ঈদ উদযাপন করবেন। আমরা মনে করি, তারা সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

চিকিৎসার বিষয়ে এখনও সম্মতি দেননি খালেদা জিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৫:৩২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৩ জুন ২০১৮