ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

অন্য সময়ের চেয়ে এবার ঈদযাত্রা স্বস্তিকর: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

অন্য যে কোনো সময়ের চেয়ে এবারের ঈদযাত্রা স্বস্তিকর বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, সারা দেশের রাস্তার অবস্থা গত কয়েক বছরের তুলনায় অনেক ভালো। আমি কথা দিয়েছি, কথা রেখেছি।

ওবায়দুল কাদের বলেন, সড়ক সম্পর্কে কিছু বিভ্রান্তি ছড়ানোর পরিপ্রেক্ষিতে আমি স্পেশাল কেয়ার নিয়েছি এবারের ঈদে। এবার আমি প্রস্তুতি গত কয়েকবারের চাইতে জোরদার করেছি।

তিনি বলেন, আমি প্রত্যেক কাউন্টারে জিজ্ঞাসা করেছি, তাদের অবস্থা। অন্য সময় প্রত্যেক কাউন্টারেই বলে না- ‘ভালো না’। আর এবার একটি কাউন্টারেও বলেনি যে রাস্তা খারাপ বা তাদের ব্যবসা খারাপ। বাসে অতিরিক্ত ভাড়া নেয়ার কোনো অভিযোগ যাত্রীদের কাছে পাননি বলেও জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, এখন পর্যন্ত কোনো যাত্রী আমার কাছে কমপ্লেইন করেনি যে অতিরিক্ত ভাড়া নেয়ার। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ থাকলে আমাকে জানাবেন, ব্যবস্থা নেয়া হবে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নেই দাবি করে তিনি বলেন, কিছুটা সমস্যা হচ্ছে উত্তরাঞ্চলে যাতায়াতে, তা পাটুরিয়ায় ফেরিতে ধীরগতির কারণে। নৌ ও রেলপথেও কোনো সমস্যা নেই বলে দাবি করেন সড়ক পরিবহনমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

অন্য সময়ের চেয়ে এবার ঈদযাত্রা স্বস্তিকর: কাদের

আপডেট সময় ০২:০১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ জুন ২০১৮