ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

অক্টোবরের মধ্যে সুন্দরবন দস্যুমুক্ত করা হবে: বেনজীর

আত্মসমর্পণকারী জলদস্যুদের ঈদ উপহার দিচ্ছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী অক্টোবর মাসের মধ্যেই সুন্দরবনকে দস্যুমুক্ত করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। এই সময়ের মধ্যে বাকিরা আত্মসমর্পণ না করলে দস্যুদের কঠিন পরিস্থিতির শিকার হতে হবে বলেও হুশিয়ারি দেন তিনি।

মঙ্গলবার দুপুরে র‌্যাবের কাছে আত্মসমর্পণকারী জলদস্যুদের ঈদ উপহার প্রদান ও পুনর্বাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বেনজীর আহমেদ।

বরিশালে র‌্যাব ৮ এর হেডকোয়ার্টারে অনুষ্ঠানে ২০টি পরিবারের মাঝে সেলাই মেশিন, চারটি পরিবারে শিক্ষা সহায়তায় আর্থিক অনুদান এবং আত্মসমর্পণকারী সব জলদস্যুর পরিবারের কাছে ঈদের উপহার তুলে দেয়া হয়।

এ সময় র‌্যাব মহাপরিচালক আরও বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান একটি শ্রেণি নস্যাৎ করার অপতৎপরতা চালাচ্ছে। তবে কোনো ষড়যন্ত্রই সফল হবে না মাদকবিরোধী যুদ্ধে। মাদক সরবরাহ বন্ধের সঙ্গে সঙ্গে মাদকের চাহিদা নির্মূল করতেও র‌্যাব কাজ করছে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

অক্টোবরের মধ্যে সুন্দরবন দস্যুমুক্ত করা হবে: বেনজীর

আপডেট সময় ০৮:২০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮