ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বগুড়ায় নিজের ট্রাক্টরের চাকায় পিষ্ট হলেন চালক

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ার সান্তাহারের সাইলো সড়কে নিজের ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নয়ন হোসেন (২৩) নামে চালক নিহত হয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত নয়ন হোসেন নওগাঁ সদর উপজেলার রজাকপুর গ্রামের এরফান আলীর ছেলে।

সান্তাহার টাউন ফাঁড়ির পরিদর্শক মুসা মিয়া জানান, ট্রাক্টরবোঝাই সিমেন্ট নিয়ে তার রানীনগরের বগারবাড়ি যাওয়ার কথা ছিল। সোমবার দুপুর ১২টার দিকে তিনি সান্তাহারের সাইলো সড়কে সিমেন্টবোঝাই ট্রাক্টরটি চালু রেখে পাশের চাতালে খালি বস্তা আনতে যান।

হঠাৎ ট্রাক্টর সামনের দিকে গড়িয়ে যেতে থাকে। টের পেয়ে চালক নয়ন দ্রুত দৌড়ে এসে ট্রাক্টরের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করেন। দুর্ঘটনাবশত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। পথচারীরা এসে তার লাশ উদ্ধার করেন।

পুলিশের এ কর্মকর্তা জানান, চালক নয়নের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বগুড়ায় নিজের ট্রাক্টরের চাকায় পিষ্ট হলেন চালক

আপডেট সময় ১০:০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮