ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাবেক মন্ত্রী মোজাফফর হোসেনের ইন্তেকাল

অাকাশ জাতীয় ডেস্ক:

সাবেক মন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন (৭৪) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বার্ধক্যজনিত নানা রোগে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই শনিবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এবং দুই মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের লাশ রবিবার সকাল ৯টার দিকে বগুড়া শহরের বাদুড়তলা এলাকায় তার বাড়িতে আনা হয়। জোহর নামাজের পর করনেশন স্কুল মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর জেলার শিবগঞ্জ উপজেলা সদরে তার নামে প্রতিষ্ঠিত এমএইচ (মোজাফফর হোসেন) ডিগ্রি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা এবং গ্রামের বাড়ি একই উপজেলার আলিয়ারহাটে তৃতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মোজাফফর হোসেন ১৯৭০ সালে তার নিজ এলাকা শিবগঞ্জ থেকে তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য পদে প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরপর ১৯৭৩ থেকে ১৯৯১ পর্যন্ত আরও পাঁচবার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচনে বিজয়ী মোজাফফর হোসেন পরে সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টিতে যোগদান করেন এবং কৃষি ও বন প্রতিমন্ত্রী নিযুক্ত হন। এরপর ১৯৮৮ সালে তিনি আবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি ১৯৯১ সালে আবারও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। আগামী নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাবেক মন্ত্রী মোজাফফর হোসেনের ইন্তেকাল

আপডেট সময় ১১:০০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮