ঢাকা ১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি, সৌদি আরবে ৪ জনের মৃত্যুদণ্ড

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যে চিরশত্রু ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি ও বিখ্যাত ব্যক্তিদের ওপর গুপ্তহত্যার ষড়যন্ত্রের অভিযোগে সৌদি আরবে চার ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সৌদি রাষ্ট্রীয় মালিকানাধীন আল-একবারিয়া টেলিভিশন জানিয়েছে, ইরানের হয়ে একটি সেল গঠন করায় ফৌজদারি আদালতে তাদের মৃত্যুদণ্ডের শাস্তি দেয়া হয়।-খবর আল আরাবির।

আল-একবারিয়া জানায়, তারা ইরানের ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছেন এবং সৌদি আরবের বিখ্যাত ব্যক্তিদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করেন। তেহরানে ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের মাধ্যমে শাহ শাসনের পতনের পর ইরান ও সৌদি আরবের দ্বন্দ্ব লেগেই আছে।

ইসলামিক বিপ্লবকে সৌদি রাজপরিবারের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। ইরাক-ইরান যুদ্ধে সৌদি সাদ্দাম হোসেনকে সমর্থন জানিয়েছিল। মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের সিংহাসনের উত্তরসূরি হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। ইতিমধ্যে সিরিয়া ও ইয়ামেনে দুই দেশ ছায়াযুদ্ধে জড়িয়ে পড়েছে।

ইরানের বিরুদ্ধে সিয়া সংখ্যাগরিষ্ঠ পূর্বাঞ্চল ও বাহরাইনে সন্ত্রাসীদের উসকানি দেয়ার অভিযোগ করছে সৌদি। ২০১৬ সালে বিখ্যাত শিয়া ধর্মীয় নেতা নিমর আল নিমরকে সন্ত্রাসীদের সমর্থনের অভিযোগে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে রিয়াদ।

নিমরের মৃত্যুর পর শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানে সৌদি কূটনৈতিক কম্পাউন্ডে হামলার ঘটনা ঘটে। এর পর দুই দেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। পরবর্তী সময়ে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৫ ব্যক্তিকে ফাঁসি হত্যার রায় দেন সৌদি আদালত। যাদের অধিকাংশই শিয়া সংখ্যালঘু।

ফাঁসি কার্যকরের দিক থেকে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি হচ্ছে সৌদি আরব। গত এপ্রিলে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, সৌদি আরবে চলতি বছরেই ৪৮ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। ২০১৪ সাল থেকে প্রায় ৬০০ লোককে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি, সৌদি আরবে ৪ জনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০১:৩২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুন ২০১৮