ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাবা আম্পায়ার, মা স্কোরার আর ছেলের রেকর্ড

অাকাশ স্পোর্টস ডেস্ক:

লুক রবিনসন। ১৩ বছরের বিস্ময় বালক! ইংলিশ এই স্কুল ক্রিকেটার বল হাতে বাইশ গজে অনন্য নজির গড়ল। তুলে নিল এক ওভারে ছয়টি উইকেট। প্রতিটি আবার ক্লিন বোল্ড।

১৪৯ বছরের ক্রিকেট ইতিহাসে এমন রেকর্ডের কোনও হিসেব নেই! ডারহ্যাম সিটিতে অনূর্ধ্ব-১৩ টুর্নামেন্টে ফিলাডেলফিয়া ক্রিকেট ক্লাবের হয়ে ইতিহাসে নাম লেখাল রবিনসন।

রবিসনের পুরো পরিবার তার এই রেকর্ডের সাক্ষী থাকল। কারণ মাঠেই ছিলেন তার বাবা ও মা। ছেলে যখন এই নজির গড়ে, তখন বোলার এন্ডে আম্পায়ারিং করছিলেন রবিনসনের বাবা স্টিফেন। আর মা হেলেন ছিলেন স্কোরার। তিনিই প্রথমই ছেলের রেকর্ডের সাক্ষী ছিলেন। শুধু কি তাই! লুকের ছোট ভাই ম্যাথু ছিল ফিল্ডার।

আর এদের দাদু ছিলেন বাউন্ডারির ধারে দর্শক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাবা আম্পায়ার, মা স্কোরার আর ছেলের রেকর্ড

আপডেট সময় ০৮:৩৬:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০১৭