ঢাকা ১২:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সীমান্ত খুলে দিয়ে নবদিগন্তের উন্মোচন করেছেন শেখ হাসিনা: স্পিকার

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার এক অনন্য নজির স্থাপন করেছে উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সীমান্ত খুলে দিয়ে মানবতার এক নবদিগন্তের উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে দ্বিপাক্ষিক আলোচনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন নিয়ে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ, শান্তিপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন চায় বাংলাদেশ।

প্যারিসে ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলিতে শনিবার অনুষ্ঠিত ফ্রান্স-বাংলাদেশ মৈত্রী গ্রুপ আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন স্পিকার।

ফ্রান্স-গাম্বিয়া মৈত্রী গ্রুপের প্রেসিডেন্ট জাঁ- ফ্রাংকোয়ে বায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তৃতা করেন ফ্রান্স-বাংলাদেশ মৈত্রী গ্রুপের প্রেসিডেন্ট ড্যানিয়েল অবনো, মানবাধিকারবিষয়ক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ড. মং জারনি, মানবাধিকার কর্মী রাজিয়া সুলতানা, তুন খিন, রোহিঙ্গাবিষয়ক আইনবিদ নুরুল ইসলাম, ন্যা সাঁ লুই, প্রফেসর সি আবরার, প্রফেসর ইউসুফ বালসি প্রমুখ।

সম্মেলনে ড. শিরীন শারমিন বলেন, আইপিইউ সম্মেলনে রোহিঙ্গাদের প্রত্যাবাসন এবং তাদের মানবাধিকার সংরক্ষণে রেজ্যুলেশন গৃহীত হয়। ঢাকায় অনুষ্ঠিত সিপিএ সম্মেলনেও রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে পদক্ষেপ নেয়ার ঘোষণা গৃহীত হয়।

তিনি বলেন, ফ্রান্স-বাংলাদেশ মৈত্রী গ্রুপ এ ধরনের সম্মেলনের আয়োজন করায় বিশ্বের অন্যান্য পার্লামেন্টেও রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটি গুরুত্ব পাবে। এ জন্য তিনি ফ্রান্স-বাংলাদেশ মৈত্রী গ্রুপকে ধন্যবাদ জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইন্টারভিউয়ের নীতিকথা আর ব্যক্তিজীবনের অমিল নিয়ে ক্ষুব্ধ ভাবনা

সীমান্ত খুলে দিয়ে নবদিগন্তের উন্মোচন করেছেন শেখ হাসিনা: স্পিকার

আপডেট সময় ০৮:২০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮