ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় একসঙ্গে ৪ সন্তান প্রসব

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক গৃহবধূ একসঙ্গে ৪ সন্তান প্রসব করেছেন। নবীনগরে এই প্রথম সিজার ছাড়াই স্বাভাবিক ডেলিভারিতে মায়ের কোলে একাধিক শিশু জন্ম নিল।

বুধবার ভোরে উপজেলার গ্রামীণ হাসপাতালে ডা. সামীত্বা-হা কবীরের তত্ত্বাবধানে স্বাভাবিক ডেলিভারিতে ৩টি মেয়ে ও ১টি ছেলেসন্তান জন্ম দেন উপজেলার পার্শ্ববর্তী রায়পুরার শান্তিপুর গ্রামের ওই গৃহবধূ।

বর্তমানে প্রসূতি মা ও নবজাতকরা সুস্থ আছেন। তবে চিকিৎসক বলছেন, ছেলেটির স্বাভাবিক ওজন থেকে কম প্রায় ১ কেজি। ছেলেটির জীবন এখন সংকটাপন্ন। তাকে উন্নত চিকিৎসা দিতে হবে।

ওই চার নবজাতকের বাবা মো. হোসেন মিয়া পেশায় একজন মাছ ব্যবসায়ী। অভাবের সংসারে একসঙ্গে ৪ সন্তান পেয়ে খুশি হলেও তাদের চিকিৎসা ও ভরণপোষণ নিয়ে হতাশায় ভুগছেন তিনি।

হোসেন মিয়া বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী- ওজন কম ছেলেটির ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা দিতে হবে। তবেই ছেলেটি বেঁচে থাকবে। ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা দেয়ার মতো আর্থিক সামর্থ্য তার নেই। ওই দম্পতির পূর্বের ৩টি মেয়ে ও ১টি ছেলেসন্তান রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্রাহ্মণবাড়িয়ায় একসঙ্গে ৪ সন্তান প্রসব

আপডেট সময় ০৬:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ মে ২০১৮