ঢাকা ১২:৪১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নড়াইলে নির্বাচনে দাঁড়াচ্ছেন মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক:

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। মাশরাফি কোন দলের টিকিটে কোন আসন থেকে নির্বাচন করবেন তা খোলাসা করেননি মুস্তফা কামাল।

তিনি বলেন, আগামী নির্বাচনে সবাই মাশরাফিকে সহায়তা করবেন। যদি বিএনপি থেকেও সে দাঁড়ায় তার পরও তাকে সহায়তা করবেন। কোন আসন থেকে নির্বাচন করবেন সেটি এখন বলা যাবে না।

সংবাদ সম্মেলনে মাশরাফির প্রশংসা করে পরিকল্পনামন্ত্রী বলেন, মাশরাফি ভালো মানুষ। তিনি তার নিজস্ব সিদ্ধান্ত নিয়ে চলেন। নড়াইলের সন্তান মাশরাফি ক্রিকেটের পাশাপাশি নিজের এলাকায় জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত।

তার নির্বাচন করা নিয়ে গুঞ্জন থাকলেও তিনি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাবেন বলে ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন। সেক্ষেত্রে এ বছর অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে রাজি হবেন কিনা জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল বলেন, আমিও তো খেলার সঙ্গে রয়েছি, নির্বাচনও করেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল

নড়াইলে নির্বাচনে দাঁড়াচ্ছেন মাশরাফি

আপডেট সময় ০৩:১৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮