ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রিমান্ডে হত্যা মামলা আসামির মৃত্যু

প্রতীকি ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরের বাঘারপাড়া থানা হাজতে রিমান্ডে আনা হত্যা মামলার আসামি তন্ময় কুন্ডুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় থানার ভেতরে এ ঘটনা ঘটে। নিহত তন্ময় কুন্ডু (২০) বাঘারপাড়া পশ্চিমা বলরামপুর মাদ্রাসা কর্মচারী আসাদুজ্জামান হত্যা মামলার আসামি।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ আলম জানান, রোববার বিকাল সাড়ে চারটার সময় তন্ময়কে যশোর জেলহাজত থেকে একদিনের রিমান্ডে থানায় আনা হয়। এরপর তাকে থানা হাজতে রাখা হয়।

এসময় দায়িত্বরত কন্সটেবল হাজতের ভেতর তন্ময়কে দেখতে না পেয়ে বাথরুমে উঁকি দেন। সেখানে তন্ময়কে অচেতন অবস্থায় দেখতে পেয়ে অন্যদের খবর দেন তিনি। এরপর তাকে বাঘারপাড়া হাসপাতালে নেয়া হয়। বাঘারপাড়া হাসপাতালের কর্তব্যরত ডা. ইসরাত নাজনীন জানান, হাসপাতালে আনার আগেই তন্ময়ের মৃত্যু হয়েছে।

বাঘারপাড়া থানার ওসি মঞ্জুরুল আলম জানান, তন্ময় আত্মহত্যা করেছে। এর বেশি এখন বলতে পারছি না। লাশের ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, গত ১১ মে বাঘারপাড়ার পশ্চিমা বলরামপুর মাদ্রাসার অফিস সহকারী আসাদুজ্জামানের বস্তাবন্দি লাশ উদ্ধার হয়। পরদিন থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে সাতজনকে আসামি করে মামলা দায়ের করে। তন্ময় এ মামলার দুই নম্বর আসামি। এ মামলায় তন্ময়ের মা অর্পনা কুন্ডুকেও আসামি করা হয়। তিনি জেলহাজতে রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রিমান্ডে হত্যা মামলা আসামির মৃত্যু

আপডেট সময় ১১:০৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮