ঢাকা ০২:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেরিন ড্রাইভে প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস ১০৭ বছরের পুরোনো মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চাকরি পুনর্বহাল চেয়ে মতিঝিলে ৬ ইসলামী ব্যাংকের সাবেক কর্মীদের অবস্থান ‘যেকোনো মুহূর্তে’ আবার যুদ্ধ শুরু হতে পারে: ইরান বাণিজ্য ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ ও তুরস্ক গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী আগে ‘সমঝোতার রূপরেখা’ চূড়ান্ত, পরে আলোচনা: ইরান হাম ও জ্বালানি নিয়ে লুকোচুরি করছে সরকার: জামায়াত আমির সৌদিতে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের যুবক নিহত

রাজশাহীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীতে তানিয়া নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে মতিহার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

নিহত তানিয়া (১৯) নগরীর মতিহার থানার বুধপাড়া এলাকার রিপনের স্ত্রী। নিহতের পিতা পুঠিয়ার বেলপুকুর এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, আমার মেয়েকে হত্যার পর ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

অপরদিকে নিহত তানিয়ার স্বামী রিপনের দাবি, আমি রাতে বাড়িতে ছিলাম না। সকাল ১০টা পর্যন্ত তানিয়া ঘুম থেকে না উঠলে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

মতিহার থানার ওসি (তদন্ত) মাহাবুব হোসেন জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের মাধ্যমে হত্যার স্পষ্ট তথ্য পাবার পর এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

রাজশাহীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৭:১১:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮