ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অবিলম্বে ইসরাইলি যুদ্ধাপরাধীদের শাস্তি দিন: রিয়াদ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আমাদের কাছে অপরাধের বিপুল সাক্ষ্যপ্রমাণ আছে। কাজেই আর দেরি না করে ইসরাইলি যুদ্ধাপরাধীদের শাস্তির মুখোমুখ করতে হবে।

এভাবেই আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসিকে ইসরাইলের বিচার বাস্তবায়নের আহ্বান জানালেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি।

মঙ্গলবার নেদারল্যান্ডসের রাজধানী হেগে আইসিসির প্রধান কৌঁসুলি ফাতু বেনসৌদার সঙ্গে ঘণ্টাব্যাপী এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। খবর এএফপির।

এ বৈঠকে ফিলিস্তিনের চলমান পরিস্থিতি তুলে ধরেন রিয়াদ আল মালিকি। তিনি ফিলিস্তিনের জনগণের ওপর যুদ্ধাপরাধ ও বর্ণবাদী আচরণের সব অভিযোগের দ্রুত তদন্ত করতে আইসিসির কাছে দাবি জানান।

বৈঠক শেষে সাংবাদিকদের মালিকি বলেন, ফিলিস্তিনি জনগণের জন্য এটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পদক্ষেপ। তারা কয়েক প্রজন্ম ধরে ইসরাইলি কর্মকর্তাদের দায়মুক্তিতে সম্পাদিত অপরাধের শিকারে পরিণত হয়েছেন।

২০১৫ সালে আইসিসি গাজা যুদ্ধের পর ফিলিস্তিনি এবং ইসরাইলি ভূখণ্ডে মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগের প্রাথমিক তদন্ত করেছে।

এমনকি এসব অঞ্চল পরিদর্শন সত্ত্বেও ট্রাইব্যুনাল-পরবর্তী পদক্ষেপের দিকে এগোয়নি। এর পর তারা একটি পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে। যেখানে বিভিন্ন অভিযোগের তদন্ত করা হবে।

মালিকি বলেন, আমাদের কাছে অপরাধের বিপুল সাক্ষ্যপ্রমাণ আছে। কাজেই যারা দায়ী, আর দেরি না করে তাদের শাস্তির মুখোমুখি করতে হবে।

গত ১৪ মে ইসরাইলি সেনারা গাজা উপত্যকায় নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়ে ৬০ জনকে হত্যা করেছে। ৩০ মার্চ থেকে শুরু হওয়া ওই বিক্ষোভে ১১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরাইল আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যভুক্ত কোনো দেশ নয়। তারপরেও ফিলিস্তিনের অভিযোগের পর অনেকটা ভড়কে গেছে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্রটি।

মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা ফিলিস্তিনের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখছে। এটা এক ধরনের হতাশাজনক পদক্ষেপ। এসব অভিযোগের কোনো আইনগত বৈধতা নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অবিলম্বে ইসরাইলি যুদ্ধাপরাধীদের শাস্তি দিন: রিয়াদ

আপডেট সময় ১২:২০:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮