ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেমের টানে পালিয়ে যাওয়া স্ত্রীকে দেখতে গিয়ে হলেন লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রেমের টানে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়া স্ত্রী আবার ফেরত আসার খবরে তাকে দেখতে গিয়ে লাশ হলেন স্বামী। মঙ্গলবার দুপুরে নাটোরের বড়াইগ্রামে তালশো বিলের মাঝের পুকুরপাড় থেকে আলীফ হোসেন নামে এই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আলীফ উপজেলার আদগ্রামের ফয়েজ আলীর ছেলে। তিনি লক্ষ্মীকোল বাজারের একটি দোকানে মিষ্টি তৈরির কারিগর ছিলেন।খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশীদ, পরিদর্শক (তদন্ত) সৈকত হোসেন ও চেয়ারম্যান মমিন আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের স্বজনরা জানান, সম্প্রতি আলীফের স্ত্রী সোনিয়া ভরতপুর গ্রামের একটি ছেলের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এ নিয়ে তাদের মধ্যে কলহ চলছিল।

এরই মধ্যে গত শুক্রবার সোনিয়া পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। তিন দিন পর সোমবার সোনিয়া বাবার বাড়িতে ফিরে আসার খবর পেয়ে আলীফ তার সঙ্গে দেখা করতে গিয়ে আর বাড়ি ফেরেননি।

মঙ্গলবার সকালে ধানকাটা শ্রমিকরা শ্বশুরবাড়ির অদূরে বিলের মাঝখানে পুকুরপাড়ে তার লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের সারা শরীরে মারপিটের চিহ্ন রয়েছে।

এদিকে আলীফের লাশ উদ্ধারের পর থেকে তার শ্বশুর জহুরুল ইসলাম পলাতক রয়েছেন বলে জানা গেছে। বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) সৈকত হোসেন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে।

তবে প্রাথমিকভাবে অন্য কোথাও পিটিয়ে হত্যার পর হত্যাকারীরা বিলের মধ্যে লাশ ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রেমের টানে পালিয়ে যাওয়া স্ত্রীকে দেখতে গিয়ে হলেন লাশ

আপডেট সময় ০৯:১৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মে ২০১৮