ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরান এখন অনেক শক্তিশালী, চাপে ফেলার সুযোগ নেই: ইউরোপীয় কমিশন

গণমাধ্যমের সামনে বক্তব্য রাখছেন আলী আকবর সালেহি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, তার দেশ এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ফলে মার্কিন নিষেধাজ্ঞার নাম করে ইরানকে চাপ দেয়া এখন আর সহজ নয়।

রাজধানী তেহরানে শনিবার ইউরোপীয় কমিশনের জ্বালানিবিষয়ক প্রধান মিগুয়েল আরিয়াস ক্যানেটের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন সালেহি।

তিনি আরও বলেন, তেহরান আশা করে ইউরোপীয় জোট পরমাণু সমঝোতা রক্ষার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পূরণ করবে। তবে যতক্ষণ পর্যন্ত তা বাস্তবায়ন না করছে, ততক্ষণ পর্যন্ত তেহরান নিশ্চিত হতে পারছে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বের হয়ে গেলেও ইউরোপীয় দেশগুলো এ সমঝোতা টিকিয়ে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ তা নিশ্চিত করার জন্য ক্যানেট তেহরান সফর করছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, “আমরা আমাদের ইরানি বন্ধুদের এ বার্তা দিয়েছি যে, যতক্ষণ পর্যন্ত তারা পরমাণু সমঝোতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন ততক্ষণ পর্যন্ত ইউরোপীয়রাও তা বাস্তবায়ন করে যাবে।”

এ সময় তিনি আশা করেন, ইউরোপীয় জোট ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াবে। ক্যানেট আরও বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষার জন্য পরমাণু সমঝোতা টিকিয়ে রাখা জরুরি। তিনি বলেন, “মার্কিন নিষেধাজ্ঞার কারণে অবশ্যই জটিলতা তৈরি হবে। আমরা তা তুলে নেয়ার কথা বলব, যেসব কোম্পানি বিনিয়োগ করেছে তাদের নিষ্কৃতি দেয়ার কথা বলব।”

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরান এখন অনেক শক্তিশালী, চাপে ফেলার সুযোগ নেই: ইউরোপীয় কমিশন

আপডেট সময় ০৮:০০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮