ঢাকা ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে মাদ্রাসাছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মামলা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীতে এক মাদ্রাসাছাত্রীকে হাত ও মুখ বেঁধে দলগতভাবে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আটকে রেখে কয়েকজন যুবক পবা উপজেলার কিসমত কুখণ্ডি এলাকায় এ ঘটনা ঘটায়।

পরে ছাত্রীর বাবা বা ও স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে। এ সময় লোকজনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় এ ঘটনার সঙ্গে সম্পৃক্তরা।

সংশ্লিষ্ট সূত্রেও জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় কিসমত কুখণ্ডিসংলগ্ন জয়পুর এলাকায় বান্ধবীকে এগিয়ে দিতে যাচ্ছিল ওই মাদ্রাসাছাত্রী। ফেরার পথে উষা এগ্রো খামারের কাছে পৌঁছালে তাকে ধরে নিয়ে যায় একই এলাকার ফাকি মিয়ার ছেলে জালাল ও তার কয়েকজন সহযোগী। পরে একটি ঘরে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আটকে রেখে হাত-মুখ বেঁধে ওই ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে।

পরে দুপুর দেড়টার দিকে স্থানীয়রা বিষয়টি বুঝতে পারলে জালালসহ যুবকদের ধাওয়া করেন। এ সময় জালাল ও অন্যরা পালিয়ে যায়। এরপর স্থানীয়রা এ বিষয়টি ছাত্রীর বাবা ও মাকে জানান। তারপর ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে কাটাখালি থানার ওসি মেহেদী হাসান জানান, এ ঘটনায় ওই ছাত্রীর বাবা জালালসহ কয়েকজন যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে সম্পৃক্তদের আটকের জন্য পুলিশের কয়েকটি টিম মাঠে নেমেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহীতে মাদ্রাসাছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মামলা

আপডেট সময় ১০:২৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮