ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

খেলার ছাড়পত্র মিলল স্মিথ-ওয়ার্নারের

আকাশ স্পোর্টস ডেস্ক:

বল বিকৃতিকাণ্ডে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে এক বছর করে নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আর ক্যামেরন ব্যানক্রফটের নিষেধাজ্ঞা ৯ মাসের। তিনজনকেই সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করা হয়।

তবে ঘরোয়া ক্রিকেটে খেলার ছাড়পত্র পেলেন স্মিথ-ওয়ার্নার। নিউ সাউথ ওয়েলস ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, চলতি মৌসুমে নিজ নিজ ক্লাবের হয়ে খেলতে পারবেন তারা। যথাক্রমে সাদারল্যান্ড ও র‌্যান্ডউইক-পিটারশ্যামের হয়ে খেলেন এ দুজন।

তবে শর্তও জুড়ে দেয়া হয়েছে, কোনো ক্লাবের হয়েই অধিনায়কত্ব করতে পারবেন না এ জুটি।

স্মিথ-ওয়ার্নারের খুললেও পেন্ডুলামের মতো ঝুলে আছে ব্যানক্রফটের ভাগ্য। ক্লাব ক্রিকেটে তিনি খেলতে পারবেন কিনা- সে বিষয়ে এখনও সিদ্ধান্ত জানায়নি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ডিস্ট্রিক ক্রিকেট কাউন্সিল। সোমবার তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিং করেন ব্যানক্রফট। তাতে মদদ ছিল স্মিথ-ওয়ার্নারের। ফলে নেতৃত্ব খোয়াতে হয় এ দুজনকে। পরে সেই ঘটনায় আলাদা মেয়াদে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হন এ ত্রয়ী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

খেলার ছাড়পত্র মিলল স্মিথ-ওয়ার্নারের

আপডেট সময় ১১:০১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮