ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানের পারমাণবিক চুক্তি থেকে সরে গিয়ে যুক্তরাষ্ট্র ভুল করেছে: পুতিন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার তুর্কি সমকক্ষ রিসেপ তাইয়েপ এরদোগান একমত যে বৃহৎ শক্তিগুলোর সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি থেকে সরি গিয়ে যুক্তরাষ্ট্র ভুল করছে।

এ দুই নেতা বৃহস্পতিবার এক ফোনালাপে এই ঐকমত্য ব্যক্ত করেছেন বলে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে। তুর্কি প্রেসিডেন্টের সূত্র জানিয়েছে, পুতিন ও এরদোগানের মধ্যে সিরিয়ায় উত্তেজনা বৃদ্ধি নিয়েও কথা হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইরানের ওপর পারমাণবিক এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপেরও ঘোষণা দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে যে পরমাণু চুক্তি করা হয়েছে সেটি বজায় থাকলে দেশটি পারমাণবিক শক্তি অর্জন করবে। তিনি বলেন, এ ধরনের চুক্তি কখনই করা উচিত হয়নি। তিনি আরও বলেন, ইরান সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে। লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস এবং আল কায়েদাকে ইরান সমর্থন দিচ্ছে।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে ২০১৫ সালে ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে চুক্তি করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানি। চুক্তির আওতায় ইরান নিজেদের পরমাণু কর্মসূচি স্থগিত রাখার ব্যাপারে একমত হয়।

এর বিনিময়ে দেশটির ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আংশিক তুলে নেয়া হয়। তবে শুরু থেকে এই চুক্তি নিয়ে সমালোচনা করেন ট্রাম্প। ২০১৬ সালে নির্বাচনী প্রচারের সময় তিনি ঘোষণা দেন, তিনি ক্ষমতায় গেলে পূর্বসূরি বারাক ওবামার করা এ চুক্তি বাতিল করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরানের পারমাণবিক চুক্তি থেকে সরে গিয়ে যুক্তরাষ্ট্র ভুল করেছে: পুতিন

আপডেট সময় ১২:৪৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮