ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

টেস্ট-ওয়ানডে নয়, বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি চায় অস্ট্রেলিয়া

আকাশ স্পোর্টস ডেস্ক:

আর্থিকভাবে লাভের মুখ দেখবে না- কারণ জানিয়ে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়া। চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে দুই টেস্ট ও তিন ওয়ানডের এ সিরিজ হওয়ার কথা ছিল।

এর পরিবর্তে ২০১৯ সালে হোমগ্রাউন্ডে টাইগারদের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় অস্ট্রেলিয়া। ইতিমধ্যে বিসিবিকে এ প্রস্তাব দিয়েছে সিএ। আপাতত নাকি এ নিয়েই এখন দুই বোর্ডের মধ্যে কথা চালাচালি হচ্ছে।

বাংলাদেশ গেলে খেলা হতো উত্তর অস্ট্রেলিয়ায়। ঐতিহাসিকভাবেই আগস্ট-সেপ্টেম্বরে সেখানে টেস্টে দর্শক পাওয়া যায় কম। ফুটবল মৌসুমের মাঝে সিরিজটি সম্প্রচারে আগ্রহী নন টিভি সম্প্রচারকরাও। তাই তা বাতিল করেছে সিএ। এতে নাকি সম্মতি আছে বিসিবিরও।

তবে সফরকারীদের একেবারে বঞ্চিত করতে চাচ্ছে না অস্ট্রেলিয়া। তাই আগামী বছর টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে তারা। এটি ত্রিদেশীয় টুর্নামেন্টও হতে পারে।

অবশ্য এর নেপথ্যে লুকিয়ে আছে ক্যাঙ্গারুদের স্বীয় স্বার্থ। ২০২০ সালে তাদের মাটিতেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর প্রস্তুতি হিসেবে সেই সিরিজটি খেলতে চায় তারা। কারণ দেখিয়ে বলা হয়েছে, এখানে খেললে বিশ্ব আসরের আগে অস্ট্রেলীয় কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে পারবেন লাল-সবুজ জার্সিধারীরা।

২০০৩ সালে অস্ট্রেলিয়া সফর করে বাংলাদেশ। সেটিই প্রথম ও শেষ সফর। একের পর এক কাদা ছোড়াছুড়ি করে গেল বছর বাংলাদেশে এসে দুই টেস্ট সিরিজ খেলে গেছে অস্ট্রেলিয়া। নিরাপত্তা শঙ্কায় সেই সিরিজ ঝুলিয়ে রেখেছিল অজিরা। শেষে আলোর মুখ দেখলে তা ১-১ ব্যবধানে ড্র হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেস্ট-ওয়ানডে নয়, বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি চায় অস্ট্রেলিয়া

আপডেট সময় ০৭:১৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮