ঢাকা ১০:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ বস্ত্র খাত পুনরুজ্জীবনে গভর্নরকে বিটিএমএ’র ১০ দফা প্রস্তাব থানায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: ত্রাণমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রধান বিচারপতির অপসারণে আন্দোলন: খাদ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধান বিচারপতি এস কে সিনহার অপসারণ দাবি করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেছেন, তাঁর যদি নৈতিকতা থাকে তাহলে তিনি স্বেচ্ছায় চলে যাবেন। না হলে আইনজীবীরা তাঁর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার আয়োজিত এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী এ কথা বলেন। ঢাকা আইনজীবী সমিতি ভবনের জিল্লুর রহমান মিলনায়তনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।

খাদ্যমন্ত্রী বলেন, তাঁর (প্রধান বিচারপতি) যদি সামান্যতম জ্ঞান থাকে, সামান্যতম বুঝ থাকে তাহলে স্বেচ্ছায় চলে যাবেন। তা না হলে সেপ্টেম্বর মাস থেকে আইনজীবীরা তাঁর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন।

প্রধান বিচারপতিকে উদ্দেশ করে কামরুল ইসলাম বলেন, বিএনপির সঙ্গে বন্ধুত্ব করে, বিএনপির সুরে কথা বলে, মুক্তিযুদ্ধবিরোধীদের সঙ্গে আঁতাত করে বেশি দিন এই মসনদে থাকতে পারবেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস

প্রধান বিচারপতির অপসারণে আন্দোলন: খাদ্যমন্ত্রী

আপডেট সময় ১২:২০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০১৭