ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

লড়াই করেও দলকে জয় উপহার দিতে পারেননি রাহুল

আকাশ স্পোর্টস ডেস্ক:

কিংস ইলেভেন পাঞ্জাবকে জয় উপহার দিতে প্রাণপন লড়াই করেছেন লোকেশ রাহুল। দলের হয়ে একাই লড়াই করে গেছেন পাঞ্জাবের এ ওপেনার। ইনিংসের শুরু থেকে অসাধারণ খেলেও যোগ্য সঙ্গীর অভাবে দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি। দলের হয়ে ৭০ বলে ১১টি চার ও দুইটি ছক্কার সাহায্যে ৯৫ রানের হার না মানা ইনিংস খেলেন রাহুল।

রাজস্থান রয়েলসের করা ১৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় পাঞ্জাব। ১৫ রানে জয় পায় রাজস্থান।

এর আগে জস বাটলারের একার লড়াইয়ে রাজস্থান রয়েলসের সংগ্রহ ৮ উইকেটে ১৫৮ রান। ৫৮ বলে নয় চার ও এক ছক্কায় ৮২ রান করেন বাটলার। এছাড়া ২২ রান করেন সাঞ্জু স্যামসন।

মঙ্গলবার জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামে আজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন রাজস্থান রয়েলস।

আইপিএলের ৪০তম ম্যাচে ব্যাট করতে নেমে উদ্বোধনীতে ৩৭ রান যোগ করতেই বিপদে পড়ে যান অধিনায়ক রাহানে। তার বিদায়ের মধ্য দিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় রাজস্থান।

দলের দায়িত্বশীল ব্যাটসম্যানদের বিপর্যয়ের দিনে একাই লড়াই চালিয়ে গেছেন রাজস্থানের ইংলিশ ক্রিকেটার বাটলার। মাঝে কিছু সময় তাকে সঙ্গ দিয়েছেন সাঞ্জু স্যামসন (২২) ও বেন স্টোকস (১৪)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

লড়াই করেও দলকে জয় উপহার দিতে পারেননি রাহুল

আপডেট সময় ১২:২০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৯ মে ২০১৮