ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

আত্মহত্যার আগে মিমির শেষ ম্যাসেজ ‘আমার ছেলেটাকে দেখে রেখো’

অাকাশ জাতীয় ডেস্ক:

মুন্সীগঞ্জের সিরাজদিখানের ধলেশ্বরী নদী থেকে নুরুন্নাহার মিমি (৩২) নামে এক গৃহবধূর অর্ধগলিত লাশ মঙ্গলবার সকালে উদ্ধার করা হয়েছে।

গত ৬ মে সকাল সাড়ে ১০টার দিকে মিমি তার মায়ের মোবাইল ফোনে শেষ ম্যাসেজ পাঠিয়েছিলেন। মিমি লিখেছেন, ‘মা আমি আত্মহত্যা করতে যাচ্ছি। আমার আড়াই বছরের ছেলে মোসাদকে দেখে রেখো। ’

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দী মাদ্রাসা এলাকায় পাওয়া মিমির লাশটি শনাক্ত করেছেন তার বাবা মো. সামসুল করিম মজুমদার।

তিনি জানান, প্রায় আট বছর আগে প্রেম করে আমার তৃতীয় সন্তান নুরুন্নাহার মিমি ঢাকা মিরপুর ১৩ এলাকার আব্দুল হান্নান বেপারীর ছেলে কাঠ ব্যবসায়ী মহিমুল ইসলাম শাহীনকে পালিয়ে বিয়ে করে। তাদের একটি পুত্র সন্তান রয়েছে।

স্বামীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছে জানিয়ে মিমির বাবা জানান, গত ৬ মে ঢাকা মুগদা ৫১/১/ই বাসা থেকে সকাল ৭টায় মতিঝিল আলীকো ইন্স্যুরেন্স অফিসে যাওয়ার নাম করে বের হয় মিমি।

সকাল সাড়ে ১০টার দিকে তার মায়ের কাছে একটি মোবাইল থেকে ম্যাসেজ পাঠায় সে আত্মহত্যা করতে যাচ্ছে। তার আড়াই বছরের ছেলে মোসাদকে দেখে রাখতে বলে। এরপর আর যোগাযোগ হয়নি। মঙ্গলবার তার লাশ দেখলাম।

সিরাজদিখান থানার ওসি মো. আবুল কালাম জানান, মিমির লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

আত্মহত্যার আগে মিমির শেষ ম্যাসেজ ‘আমার ছেলেটাকে দেখে রেখো’

আপডেট সময় ০৯:৪৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮