ঢাকা ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতীয় এমভি মহাদেব এখন আশুগঞ্জে

অাকাশ জাতীয় ডেস্ক:

ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানা বিদ্যুৎকেন্দ্রের ১৭৩১ টন স্টিলপাইপ নিয়ে ভারতীয় জাহাজ এমভি মহাদেব ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৌঁছেছে।

রোববার গভীর রাতে ভারতীয় জাহাজটি স্টিল পাইপ নিয়ে নৌবন্দরের জলসীমানার মেঘনা নদীতে এসে পৌঁছায়। কাস্টমসসহ সব আনুষ্ঠানিকতা শেষ করে আগামী শনিবার সকালে এসব স্টিল পাইপ আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর হয়ে ত্রিপুরার আগরতলা যাওয়ার কথা রয়েছে।

এ ব্যাপারে বিআইডব্লিউটিএর আশুগঞ্জ নৌবন্দরের পরিদর্শক মো. শাহ আলম বলেন, ভারতের পালাটানা বিদ্যুৎকেন্দ্রের ১৭৩১ টন স্টিল পাইপ নিয়ে এমভি মহাদেব ভারতীয় জাহাজ আশুগঞ্জ নৌবন্দরের কাছে মেঘনা নদীতে নোঙর করেছে। এ পাইপ পরিবহনে বাংলাদেশ প্রতি টনে ভয়েজ পারমিশন ফি, পাইলট অবস্থান ফি, ল্যান্ডিং ফি, চ্যানেল ফি, নিরাপত্তা ফিসহ প্রতি টনে ১৯২ টাকা করে পাবে।

১৯৭২ সালের নৌ প্রটোকোল চুক্তির ট্রান্সশিপমেন্টের আওতায় জলপথ ও স্থলপথ ব্যবহার করে এ স্টিল পাইপ নিচ্ছে ভারত। এ চুক্তির আওতায় এর আগে মানবিক কারণ দেখিয়ে ভারত প্রথমে পালাটানা বিদ্যুৎকেন্দ্রের ভারী যন্ত্রাংশ ও পরে কয়েক দফায় ফ্লায়েস, রড, স্টিলশিট, চাল পরিবহন করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারতীয় এমভি মহাদেব এখন আশুগঞ্জে

আপডেট সময় ০১:১৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮