ঢাকা ০১:২০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী ২৪ আগস্ট থেকে পর্যায়ক্রমে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। এরমধ্যে ৬ দলের সঙ্গে ঈদের আগে সংলাপ শেষ করা হবে।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আরজু জানান, ঈদের আগে নির্বাচন কমিশন ২৪ আগস্ট বেলা ১১টায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বিকেল ৩টায় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), ২৮ আগস্ট বেলা ১১টায় বাংলাদেশ মুসলীম লীগ-বিএমএল, বিকেল ৩টায় খেলাফত মজলিশ, ৩০ আগস্ট বেলা ১১টায় বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিকেল ৩টায় জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সঙ্গে বসবে।

তিনি বলেন, নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকার শেষ দিক থেকে পর্যায়ক্রমে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে। অর্থাৎ যারা তালিকার শেষে রয়েছেন তাদের আগে ডাকা হচ্ছে।

প্রতিদিন দুইটি দলের সঙ্গে সংলাপ হবে। প্রতি দলের ১০জন প্রতিনিধিকে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি

আপডেট সময় ০৩:০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭