ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তুরস্কের প্রত্নতাত্ত্বিক শহর বিক্রির ঘোষণা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কের প্রত্নতাত্ত্বিক অনেক নিদর্শন থাকা আড়াই হাজার বছরের পুরনো বারগাইলিয়া শহরটি বিক্রির ঘোষণা দেয়া হয়েছে। শহরে থাকা প্রত্নতত্ত্ব বাঁচাতে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

প্রাচীন গ্রিসের অন্যতম এ শহরটি ব্যক্তি মালিকানাধীন। শহরটির মালিক হুসাইন ইউকপিনার একা এ শহরটিকে রক্ষা করতে পারছেন না বলেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে স্থানীয় পত্রিকায় বিশাল বিজ্ঞাপনও দেয়া হয়েছে। খবর বিবিসির।

মূলত সম্পদ শিকারিদের খপ্পর থেকে শহরটিকে বাঁচাতে বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ, শহরে থাকা মূল্যবান সম্পদ চুরি হয়ে যাচ্ছে। আর এর সঠিক রক্ষণাবেক্ষণ না থাকায় প্রত্নতত্ত্ব নিদর্শনের গ্রেড ওয়ান খেতাব পাওয়া অনেক নিদর্শন নষ্ট হয়ে যাচ্ছে।

১৩৩ হেক্টর বা ৩৩০ একর জায়গার ওপর অবস্থিত এ শহরে থিয়েটার, প্রাচীন গ্রীসের নগরদুর্গ, মহল্লা এবং আরও গুরুত্বপূর্ণ ইমারত রয়েছে। যেগুলো এখন পশুর চারণভূমিতে পরিণত হয়েছে। আর বিখ্যাত এক আশ্রমকে পশুর থাকার ঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে।

শহরটির মূল্য ঘোষণা করা হয়েছে মাত্র ৩৫ মিলিয়ন লিরা (প্রায় ৭০ কোটি টাকা)। এছাড়া শহরটি রক্ষার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এর মালিক হুসেইন।

প্রত্নতত্ত্ব নিদর্শনে গ্রেড ১ খেতাব পাওয়া এসব জায়গাগুলো সরকারের রক্ষণাবেক্ষণ না করার কারণ এটি ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি। আর ব্যক্তি মালিকানাধীন কোনো সম্পত্তিতে হস্তক্ষেপ করে না তুরস্ক সরকার।

তবে এবারই প্রথম নয় ২০১৫ সালে একবার শহরটি বিক্রির ঘোষণা দেয়া হয়েছিল। কিন্তু তখন কোনো ক্রেতা পাওয়া যায়নি। তখন শহরটির মূল্য ধরা হয়েছিল ৩৭ মিলিয়ন লিরা। তবে সেবার বিক্রি না হওয়ায় এবার মূল্য দুই মিলিয়ন লিরা কমিয়ে দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তুরস্কের প্রত্নতাত্ত্বিক শহর বিক্রির ঘোষণা

আপডেট সময় ১১:২৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮