ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতে গিয়ে খেলতে চায় না পাকিস্তান

অাকাশ স্পোর্টস ডেস্ক:

২০০৯ সালে শ্রীলঙ্কান ক্রিকেট বাসে সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা-সংক্রান্ত কারণে বড় কোনো দল যায়নি পাকিস্তান সফরে। এবার সেই নিরাপত্তার কথা তুলে ভারতে গিয়ে খেলার ব্যাপারে আপত্তি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বৈশ্বিক আসরগুলো ভারত থেকে সরিয়ে নিরপেক্ষ কোনো ভেন্যুতে আয়োজনের দাবি পিসিবির।

আগামী নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এই টুর্নামেন্টকে ঘিরে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের একটি সভা। সেখানেই নিজেদের এই দাবি আনুষ্ঠানিকভাবে তুলে ধরবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির নতুন সভাপতি নিজাম শেঠি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আগামী শনিবার কলম্বোতে অনুষ্ঠিতব্য এসিসির সভায় আমরা এই ব্যাপার নিয়ে আলোচনা করব। আমাদের মনে হয়, ভারত ও পাকিস্তানের বাইরে অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে এ টুর্নামেন্ট আয়োজন করা উচিত।’

উপমহাদেশের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার প্রভাব বেশ ভালোভাবেই পড়ে ক্রিকেটের ক্ষেত্রে। ২০০৭ সালের পর থেকে ক্রিকেটবিশ্ব সেভাবে উপভোগ করতে পারেনি জমজমাট পাক-ভারত দ্বৈরথ। ২০১২-১৩ মৌসুমে একবার শুধু তারা মুখোমুখি হয়েছিল একটি সংক্ষিপ্ত ওয়ানডে সিরিজে। এ ছাড়া গত ১০ বছর আর কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি এ দুই দেশ।

ভারতে গিয়ে খেলার ক্ষেত্রেও বেশ বাধার সম্মুখীন হতে হয় পাকিস্তানের খেলোয়াড়দের। ২০১৩ সালে মেয়েদের ক্রিকেট বিশ্বকাপের একটি ম্যাচ মুম্বাই থেকে কটকে সরিয়ে নিয়ে যেতে হয়েছিল নিরাপত্তা-সংক্রান্ত কারণে। সে বছরেই ভারতে অনুষ্ঠিত একটি হকি লিগে অংশ নিতে পারেননি পাকিস্তানের খেলোয়াড়রা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারতে গিয়ে খেলতে চায় না পাকিস্তান

আপডেট সময় ০২:৩৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭