ঢাকা ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাথার চুল দিয়ে ১৩০০ কেজির ভটভটি টানলেন সুলতান

অাকাশ জাতীয় ডেস্ক:

নিজের মাথার চুল দিয়ে প্রায় এক হাজার ৩০০ কেজি ওজনের একটি ভটভটি (স্থানীয় গাড়ি) ৫০০ মিটার টেনে নিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন সুলতান আলী (২৫) নামে এক ব্যক্তি। শুক্রবার দুপুরে বগুড়ার ধুনট উপজেলার পূর্ব ভরনশাহী গ্রামে বাইপাস সড়কে এ দৃশ্য দেখতে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে।

জানা গেছে, পেশায় ভটভটিচালক সুলতান আলী ধুনটে পূর্ব ভবনশাহী গ্রামের কাঠমিস্ত্রি আবদুল বারিকের ছেলে। দুই ভাইয়ের মধ্যে ছোট সুলতান সংসারে অভাবের কারণে লেখাপড়া করতে পারেননি।

মাত্র ১৫ বছর বয়সেই তাকে সংসারের হাল ধরতে হয়েছিল। প্রথমে অন্যের গাড়ি চালিয়ে সংসারের ব্যয় নির্বাহ করেন। পরবর্তীতে ঋণ নিয়ে একটি ভটভটি কেনেন। নিজের গাড়ি চালিয়ে মাসে ১০-১২ হাজার টাকা আয় করেন। এ আয়ে সংসারের খরচ চালানোর পাশাপাশি ঋণের কিস্তিও পরিশোধ করছেন তিনি।

শুক্রবার দুপুর ১২টার দিকে সুলতান আলী বাড়ির কাছে পাকা বাইপাস সড়কে মাথার চুলের মাধ্যমে ভটভটি টেনে নিয়ে যাওয়ার কৌশল দেখানোর উদ্যোগ নেন। এ সময় এলাকার বিভিন্ন বয়সের বিপুলসংখ্যক নারী-পুরুষ সেখানে ভিড় করেন।

তিনি মাথার পেছনে চুলের সঙ্গে রশি দিয়ে বেঁধে প্রায় ১ হাজার ৩০০ কেজি ওজনের ভটভটি টেনে নিয়ে যেতে শুরু করেন। তবে এক ব্যক্তি ভটভটির স্টিয়ারিং নিয়ন্ত্রণ করেন। সুলতান প্রায় ৫০০ মিটার ভটভটি টেনে নিয়ে যান। এতে তার সময় লেগেছে ২০ মিনিট। এ সময় উৎসুক জনতা করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান ও উৎসাহিত করেন।

ভটভটিচালক সুলতান আলী জানান, ইচ্ছাশক্তি ও মনোবল ঠিক থাকলে যে কোনো অসাধ্যকে সাধন করা যায়। মাত্র ৬ মাসের অনুশীলনে তিনি মাথার চুলের মাধ্যমে ভারি ভটভটি টেনে নিয়ে যাওয়ার কৌশল রপ্ত করেন।

এত ভারি গাড়ি চুলের মাধ্যমে টেনে নিয়ে যেতে কষ্ট হয় কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, মাথায় একটু ব্যথা লাগে। তবে এতে তার তেমন অসুবিধা হয় না। তিনি ভবিষ্যতে মাথার চুলের মাধ্যমে আরও ভারি যানবাহন দীর্ঘপথ টেনে নিয়ে যাওয়ার অনুশীলন করছেন। এ জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাথার চুল দিয়ে ১৩০০ কেজির ভটভটি টানলেন সুলতান

আপডেট সময় ০৯:২৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮