ঢাকা ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উল্টো পথে কাভার্ডভ্যান, চাকায় পিষ্ট ভ্যানচালক

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়া শহরতলির বাঘোপাড়া এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে বৃহস্পতিবার দুপুরে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে জিল্লাল হোসেন (৫৫) নামে এক অটোভ্যানচালক নিহত হয়েছেন।

এ সময় আহত ভ্যানযাত্রী আয়েশা বেগমকে (৬০) স্থানীয় রফাত উল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাভার্ডভ্যান উল্টোপথে এসে ভ্যানকে চাপা দেয়ায় বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে ফ্লাইওভার নির্মাণের দাবিতে অন্তত আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দুর্ঘটনা রোধে বাঘোপাড়া এলাকায় মহাসড়কে রোড ডিভাইডার দেয়া হয়েছে। সেখানে বাতি না থাকায় সন্ধ্যার পর মাঝে মাঝে দুর্ঘটনা ঘটছে। গত দেড় মাসে ওই এলাকায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হন। এক কলেজশিক্ষক পঙ্গু হয়ে বাড়িতে শয্যাশায়ী হয়েছেন।

ডিভাইডার থাকার পরও বৃহস্পতিবার বেলা ২টার দিকে বগুড়া ছেড়ে আসা রংপুরগামী একটি কাভার্ড ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো পথে ঢুকে অটোভ্যানকে ধাক্কা দিলে ভ্যানচালক বাঘোপাড়া উত্তরপাড়ার মৃত ওয়াহেদ আলীর ছেলে জিল্লাল হোসেন ও যাত্রী একই এলাকার মৃত আফজাল হোসেনের স্ত্রী আয়েশা বেগম মহাসড়কে ছিটকে পড়েন।

তখন চালক জিল্লার হোসেনের মাথার উপর দিয়ে কার্গো চালিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত আয়েশাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী ঘটনাস্থলে ফ্লাইওভার নির্মাণের দাবিতে প্রায় ৩০ মিনিট অবরোধ করেন। তবে সদর থানার এসআই আবদুল মান্নান সরকার জানান, কেউ মহাসড়ক অবরোধ করেননি। হতাহতদের উদ্ধারের সময় ৫-৭ মিনিট যান চলাচল বিঘ্নিত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উল্টো পথে কাভার্ডভ্যান, চাকায় পিষ্ট ভ্যানচালক

আপডেট সময় ১০:০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮