ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

আমরা বিপজ্জনক সময় পার করছি: জাতিসংঘ মহাসচিব

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা ছেড়ে না যেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ২০১৫ সালে সই হওয়া এ সমঝোতা যদি রক্ষা করা না হয় তাহলে যুদ্ধের বাস্তব ঝুঁকি রয়েছে।

আগামী ১২ মের মধ্যে ট্রাম্প তার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন যে, তিনি এ সমঝোতা মেনে চলবেন কিনা।

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় থেকে ট্রাম্প এ সমঝোতার সমালোচনা করে আসছেন এবং তিনি বারবার বলেছেন, এটা হচ্ছে তার মতে সবচেয়ে খারাপ চুক্তি।

তবে ইরান বলছে, ট্রাম্প এটা বানচাল করতে পারেন না কারণ এটা বহুপক্ষীয় আন্তর্জাতিক সমঝোতা।

সমঝোতা সম্পর্কে গুতেরেস বিবিসিকে বলেন, ইরানের সঙ্গে সই হওয়া এ সমঝোতা ছিল গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় এবং তা রক্ষা করতে হবে। তিনি বলেন, “বিকল্প না পাওয়া পর্যন্ত আমাদের এ সমঝোতা বাতিল করা উচিত হবে না।” তিনি আরও বলেন, “আমরা বিপজ্জনক সময় পার করছি।”

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার তার বলেছেন, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে এবং এ বিষয়ে তার কাছে সুস্পষ্ট প্রমাণ রয়েছে।

নেতানিয়াহুর বক্তব্য সমর্থন করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, নেতানিয়াহুর দেয়া তথ্যপ্রমাণ করে যে, মিথ্যার ওপর ভিত্তি করে ওবামার আমলে পরমাণু সমঝোতা সই হয়েছিল।

তবে ইরান সবসময় বলে আসছে, তার পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং এ কথা প্রমাণের পরই ২০১৫ সালে পরমাণু সমঝোতা সই হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

আমরা বিপজ্জনক সময় পার করছি: জাতিসংঘ মহাসচিব

আপডেট সময় ০৬:১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮