ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুন্সীগঞ্জে কবর থেকে লাশ চুরি

অাকাশ জাতীয় ডেস্ক:

মুন্সীগঞ্জ সিরাজদিখানে কবর থেকে লাশ চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার জৈনসার ইউনিয়নের চম্পকদী এলাকায় ঘটনাটি ঘটেছে। লাশ চুরির খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা বৃহস্পতিবার সকাল থেকেই কবরস্থানে ভিড় করতে থাকেন।

স্থানীয়রা জানান, প্রায় আড়াই মাস আগে চম্পকদী গ্রামের মৃত আবুল খায়েরের স্ত্রী ফাতেমা বেগম বার্ধক্যজনিত কারণে মারা গেলে বাড়ির পাশে চম্পকদী কবরস্থানে তাকে দাফন করা হয়। কিন্তু মৃত্যুর এতদিন পর বৃহস্পতিবার ভোরে এলাকাবাসী কবরটি খনন অবস্থায় দেখতে পান। পরে স্বজনরা ওই কবরের ভেতরে লাশের কোনো অস্তিত্ব পাননি। অন্যদিকে ওই কবরস্থানের পাশেই হারুণ সরদার নামে আরেকজনের লাশও পাওয়া যায়নি। সেখানে অনেক কবর খনন করে দুর্বৃত্তরা ৫টি লাশ নিয়ে যায়।

স্থানীয় মিঠুন শেখ জানান, ফজরের নামাজ পড়ে বের হয়ে কবরস্থানে আম কুড়াতে গিয়ে তিনি ১২-১৪টি কবর খনন অবস্থায় দেখতে পান। প্রথমে ভয় পেলেও পরে লোকজন নিয়ে কাছে গিয়ে দেখেন ৫টি কবরের ভেতরে লাশ নেই।

জৈসনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম দুদু বলেন, লাশ চুরির ঘটনাটি দুঃখজনক। পুলিশে খবর দেয়া হয়েছে। তারা এসে ব্যবস্থা নেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মুন্সীগঞ্জে কবর থেকে লাশ চুরি

আপডেট সময় ০৪:৪২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮