ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

লিবিয়ার নির্বাচন কমিশন ভবনে আত্মঘাতী হামলা, নিহত ১১

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

লিবিয়ার রাজধানী ত্রিপলিতে নির্বাচন কমিশনের সদর দফতরে আত্মঘাতী বোমা হামলায় ১১ জনের মৃত্যু হয়েছে। বুধবার এ হামলার ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। নির্বাচন কমিশনের মুখপাত্র খালেদ ওমর সংবাদমাধ্যমকে বলেন, নিহতদের মধ্যে তিনজন নির্বাচন কর্মকর্তা ও চারজন নিরাপত্তারক্ষী রয়েছেন।

এপি, আলজাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানাচ্ছে, সরকারি দফতরের ভেতরেই পরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, আত্মঘাতী হামলায় এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দুজন আহত হয়েছেন।

লিবিয়ার নির্বাচনে নাম নথিভুক্ত করার কাজ চলছে। এজন্য জড়ো হয়েছিলেন ভোটাররা। এমন সময় হামলা চালাল কয়েকজন। স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, জঙ্গিদের রুখতে পাল্টাগুলি চালান নিরাপত্তারক্ষীরা। অন্যদিকে জঙ্গিদের গুলিতে চার রক্ষীর মৃত্যু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মামলার জটিলতা ও এআই বিতর্ক ছাপিয়ে শুটিংয়ে ফেরার বিনোদনচিত্র

লিবিয়ার নির্বাচন কমিশন ভবনে আত্মঘাতী হামলা, নিহত ১১

আপডেট সময় ০৬:৪৭:০০ অপরাহ্ন, বুধবার, ২ মে ২০১৮